ঢাকায় আসছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০২২, ১৫:৫৩আপডেট : ০২ মার্চ ২০২২, ১৫:৫৩

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ ১৬ মার্চ দুই দেশের মধ্যে প্রথম আনুষ্ঠানিক রাজনৈতিক সংলাপের জন্য ঢাকা আসছেন। বুধবার (২ মার্চ) সৌদি দূতাবাসে ওই দেশের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দাহিলান এ কথা জানান।

রাষ্ট্রদূত বলেন, ‘দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবে এবং সম্পর্কের সব বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।’

দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক সব কিছুতে দুই দেশের মধ্যে ঐকমত্য রয়েছে বলে তিনি জানান।

সৌদি বিনিয়োগ বাংলাদেশে আসার প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চলমান হলেও কোনও বিনিয়োগ সেই অর্থে হয়নি। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সৌদি বড় কোম্পানিগুলো বাংলাদেশে আসতে চায়, কিন্তু কোভিডের জন্য এবং সরকারের কিছু নিয়মের জন্য দেরি হচ্ছে।’

বিনিয়োগের বিষয়ে বাংলাদেশ আগ্রহী জানিয়ে তিনি বলেন, ‘নিকট ভবিষ্যতে ২৩টি বড় কোম্পানি একসঙ্গে বাংলাদেশে আসবে বলে আশা করা হচ্ছে।’

গতমাসে সৌদি শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের মধ্যে ভার্চুয়াল মিটিং হয়েছে এবং সেখানে বিনিয়োগ নিয়ে বড় ধরনের আলোচনা হয়েছে বলে তিনি জানান।

রাষ্ট্রদূত বলেন, ‘আশা করি, আগামী কয়েক মাসের ভেতরে আমরা বড় ধরনের অগ্রগতি দেখতে পাবো।’

/এসএসজেড/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম