বাংলাদেশের ওপর কোভিড-১৯ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফ্রান্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০২২, ০৮:১৩আপডেট : ০৪ মার্চ ২০২২, ১৪:৫৪

বাংলাদেশের ওপর থেকে কোভিড-১৯ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফ্রান্স এবং ‘সবুজ’ তালিকাভুক্ত দেশ হিসেবে গণ্য করছে। এর ফলে ফাইজার, মর্ডানা, অ্যাস্ট্রাজেনেকা এবং জনসন অ্যান্ড জনসন টিকাগ্রহণকারী ব্যক্তিরা বাংলাদেশ থেকে ফ্রান্সে যাওয়ার পরে কোনও ধরনের টেস্টের প্রয়োজন হবে না। 

সবুজ তালিকাভুক্ত দেশ হওয়ার কারণে অন্যান্য যেসব ব্যবস্থা, যেমন কোভিড পরীক্ষা বা আইসোলেশনেও থাকতে হবে না ভ্রমণকারীদের। এছাড়া যারা টিকা নেয়নি তাদের আরটি পিসিআর পরীক্ষায় ‘নেগেটিভ’ ফলাফল নিয়ে ভ্রমণ করতে হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন সিদ্ধান্ত বৃহস্পতিবার থেকে বলবৎ হবে। কোভিড নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য প্যারিসে বাংলাদেশ দূতাবাস ফ্রেঞ্চ কর্তৃপক্ষের সঙ্গে বারবার আলোচনা করে বুঝিয়েছে যে বাংলাদেশে কোভিড পরিস্থিতির সন্তোষজনক উন্নতি হয়েছে।

/এসএসজেড/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
মানসিক রোগীদের সহায়তা দিচ্ছে ‘থেরাপি গাধা’
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উদযাপনে রণক্ষেত্র প্যারিস, গ্রেফতার ৪১৬
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম