গত সপ্তাহে মারা যাওয়া ৬০ শতাংশই টিকা নেননি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০২২, ১৮:৩১আপডেট : ০৭ মার্চ ২০২২, ১৮:৩১

করোনাভাইরাসের অতি সংক্রমণশীল ওমিক্রন ভ্যারিয়েন্টের তাণ্ডবে গত সপ্তাহে তার আগের সপ্তাহের তুলনায় মৃত্যু কমেছে ২৩ শতাংশ। তবে যারা মারা গেছেন, তাদের মধ্যে ৫৯ দশমিক ৬ শতাংশই করোনাভাইরাস প্রতিরোধী টিকা নেননি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

সোমবার (৭ মার্চ) স্বাস্থ্য অধিদফতর করোনার সপ্তাহভিত্তিক পর্যালোচনায় এ তথ্য জানিয়েছে।

অধিদফতর জানাচ্ছে, গত সপ্তাহে (২৮ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫২ জন। তার আগের সপ্তাহে (২১ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি) মারা গিয়েছিলেন ৬৮ জন। অর্থাৎ, আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে মৃত্যু কমেছে ২৩ দশমিক ৫ শতাংশ।

গত সপ্তাহে যে ৫২ জন মারা গেছেন, তাদের মধ্যে ৩১ জনই করোনাভাইরাস প্রতিরোধী টিকা নেন, যা ৫৯ দশমিক ৬ শতাংশ। আর যে ২১ জন টিকা নিয়েছিলেন, তাদের মধ্যে টিকার প্রথম ডোজ নিয়েছেন চার জন, দ্বিতীয় ডোজ ১৬ জন এবং তৃতীয় বা বুস্টার ডোজ নিয়েছেন একজন।

যে ৫২ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৭ জন আর নারী ২৫ জন। তাদের মধ্যে ৫৫ দশমিক ৮ শতাংশই আগে থেকে অন্য রোগে আক্রান্ত ছিলেন।

আর সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আক্রান্ত ছিলেন উচ্চ রক্তচাপে; শতকরা ৫৫ দশমিক দুই শতাংশ। এরপর ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন ৪১ দশমিক চার শতাংশ। ২৪ দশমিক এক শতাংশ মানুষ আক্রান্ত ছিলেন বক্ষব্যাধিতে, ১৩ দশমিক ৮ শতাংশ করে আক্রান্ত ছিলেন কিডনি রোগ ও নিউরোলজিক্যাল রোগে।

৬ দশমিক ৯ শতাংশ মানুষ ক্যানসালে, আর ৩ দশমিক ৪ শতাংশ করে আক্রান্ত ছিলেন হৃদরোগ, গ্যাস্ট্রোলিভার জনিত ও থাইরয়েডজনিত রোগে।

 

/জেএ/আইএ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম