দক্ষিণ সুদানে বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের নারী দিবস উদযাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২২, ২৩:৫৪আপডেট : ০৯ মার্চ ২০২২, ০০:০১

দক্ষিণ সুদানে আন্তর্জাতিক নারী দিবস-২০২২ উদযাপন করেছে বাংলাদেশের শান্তিরক্ষীরা। দক্ষিণ সুদানের ওয়াউ প্রদেশে নিয়োজিত ব্যানব্যাট-৫ এর উদ্যোগে মঙ্গলবার (৮ মার্চ ) এই অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যানব্যাট-৫ এর সদস্যরা, ইউনাইটেড ন্যাশনস মিশন ইন দ্য রিপাবলিক অব সাউথ সুদান (আনমিস)-এর কর্মকর্তা, স্থানীয় প্রশাসন এবং সাধারণ জনগণ।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর আইএসপিআর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আনমিস-এ কর্মরত ও স্থানীয় নারীদের নিয়ে র‌্যালি, আলোচনাসভা ও স্থানীয় নারীদের জন্য বিশেষ চিকিৎসা সেবা আয়োজনের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। বাংলাদেশ শান্তিরক্ষীদের এ উদ্যোগ স্থানীয়দের মাঝে বিশেষভাবে সমাদৃত হয়েছে।

দক্ষিণ সুদানে বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের নারী দিবস উদযাপন

অনুষ্ঠানে ওয়েস্টার্ন বাহার আল গাজাল-এর গভর্নর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও ছিলেন দক্ষিণ সুদানের জেন্ডার চাইল্ড ও সোশাল ওয়েলফেয়ার মন্ত্রী, প্রাইমারি হেলথ সার্ভিস-এর ডিজি, আনমিস-এর হেড অব অফিস, সাউথ-ওয়েস্ট সেক্টরের সেক্টর কমান্ডার, ব্যানব্যাট-৫ এর কন্টিনজেন্ট কমান্ডারসহ আনমিস ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা নারী-পুরুষ একত্রে ‘ব্রেকিং দ্যা বায়াস’ মন্ত্রে উজ্জীবিত হয়ে ভবিষ্যৎ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ-সাউথ সুদান ফ্রেন্ডশিপ ইয়ুথ সেন্টারে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে দক্ষিণ সুদানের সংস্কৃতি ছাড়াও বাংলাদেশের কন্টিনজেন্টের নারী সদস্যরা বাংলাদেশের সংস্কৃতি ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অগ্রযাত্রা তুলে ধরেন।

উল্লেখ্য, বাংলাদেশ-সাউথ সুদান ফ্রেন্ডশিপ ইয়ুথ সেন্টারটি গত ২০ ফেব্রুয়ারি সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ উদ্বোধন করেন।

/আরটি/এফএ/
সম্পর্কিত
ছয় বাংলাদেশি শান্তিরক্ষী পাচ্ছেন মরণোত্তর জাতিসংঘ পদক
সবার দায়িত্বশীল ভূমিকায় গড়ে উঠবে কাঙ্ক্ষিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী
খাগড়াছড়িতে দুই দলের গোলাগুলির পর অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী