শনাক্ত ২৩৯ জন, মৃত্যু ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০২২, ১৭:২০আপডেট : ১৪ মার্চ ২০২২, ১৭:২৪

গত ২৪ ঘণ্টায় তার আগের ২৪ ঘণ্টার তুলনায় করোনায় নতুন রোগী সংখ্যা বেড়েছে। তবে কমেছে মৃত্যু ও শনাক্তের হার। স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় (১৩ মার্চ সকাল ৮টা থেকে ১৪ মার্চ সকাল ৮টা) করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ২৩৯ জন এবং এ সময়ে মারা গেছেন একজন। গতকাল ( ১৩ মার্চ) অধিদফতর ২৩৩ জন নতুন শনাক্ত এবং তিন জনের মৃত্যুর কথা জানিয়েছিল।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার এক দশমিক ৭৫ শতাংশ, গতকাল এক দশমিক ৮৮ শতাংশের কথা জানিয়েছিল অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, নতুন শনাক্ত হওয়া ২৩৯ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৪৯ হাজার ৭২৫ জন এবং মারা যাওয়া একজনকে নিয়ে মোট মারা গেলেন ২৯ হাজার ১১২ জন।

করোনা থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৯২২ জন। তাদের নিয়ে দেশে মোট সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৬২ হাজার ৮০৮ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৩ হাজার ৬৩৫টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৬৬৭টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ৩৬ লাখ ৫১ হাজার ৪০৪টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৯০ লাখ ৭৮ হাজার ২৩৪টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৫ লাখ ৭৩ হাজার ১৭০টি।

দেশে এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৪ দশমিক ২৮ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক ৫৪ শতাংশ এবং মৃত্যুহার এক দশমিক ৪৯ শতাংশ।

২৪ ঘণ্টায় যে একজনের মৃত্যু হয়েছে তিনি পুরুষ। তাকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় পুরুষ মারা গেলেন ১৮ হাজার ৫৮৮ জন এবং নারী মারা গেছেন ১০ হাজার ৫২৪ জন।
  
মারা যাওয়া ব্যক্তির বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এবং তিনি চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

/জেএ/আইএ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম