স্বাধীনতা পুরস্কারের তালিকা থেকে আমির হামজা বাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ মার্চ ২০২২, ১৮:০৫আপডেট : ১৮ মার্চ ২০২২, ১৮:৫৯

আমির হামজাকে বাদ দিয়ে স্বাধীনতা পুরস্কারের জন্য ‌‘সংশোধিত তালিকা’ প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সংশোধিত এই তালিকায় জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ গুণী ব্যক্তিকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২২’ প্রদানের কথা উল্লেখ রয়েছে। 

শুক্রবার (১৮ মার্চ) অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. জিল্লুর রহমান চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

তালিকায় ‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ’ ক্ষেত্রে অবদানের জন্য স্বাধীনতা পুরস্কারের জন্য ৬ জনকে মনোনয়ন করা হয়েছে। তারা হলেন, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী, শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা (বীর বিক্রম), আব্দুল জলিল, সিরাজ উদদীন আহমেদ, মোহাম্মদ ছহিউদ্দীন বিশ্বাস (মরণোত্তর) ও মরহুম সিরাজুল হক (মরণোত্তর)। 

গত মঙ্গলবার (১৫ মার্চ) প্রথম প্রকাশিত তালিকায় ‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ’ ক্ষেত্রে স্বাধীনতা পুরস্কারের জন্য ৫ জনের নাম ঘোষণা করা হয়েছিল। এ ক্ষেত্রে আজ নতুন করে তালিকায় মোহাম্মদ ছহিউদ্দীন বিশ্বাসের (মরণোত্তর) নাম রাখা হয়েছে। 
  
ওই দিন ‘সাহিত্য’ ক্যাটাগরিতে পুরস্কারের জন্য মরহুম মো. আমির হামজার (মরণোত্তর) নাম রাখা হয়। আমির হামজার এমন মর্যাদাপূর্ণ পুরস্কার পাওয়া নিয়ে সমালোচনার মধ্যে তাকে বাদ দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ শুক্রবার সংশোধিত তালিকা প্রকাশ করলো।

এছাড়া ‘চিকিৎসাবিদ্যা’ ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া ও অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম।

‘স্থাপত্যে’ মরহুম স্থপতি সৈয়দ মঈনুল ইসলাম (মরণোত্তর) স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন।

পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে ৫ লাখ টাকা, ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হবে।

২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার ১৯৭৭ সাল থেকে প্রতি বছর দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার দিয়ে আসছে।

আরও পড়ুন...

সাহিত্যে স্বাধীনতা পুরস্কার পাওয়া কে এই আমির হামজা

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি