প্রতিটি ঘর আলোকিত করার ওয়াদা পূরণ করতে পেরেছি: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০২২, ১৪:১৭আপডেট : ২২ মার্চ ২০২২, ১৫:৪৫

দেশকে শতভাগ বিদ্যুতায়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘প্রতিটি ঘর আলোকিত করবো—এটা আমার একটা ওয়াদা ছিল। সেটা পূরণ করতে পেরেছি।’

মঙ্গলবার (২২ মার্চ) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ কথা বলেন। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।

সরকার প্রধান বলেন, ‘অনেক চর এলাকা, দ্বীপাঞ্চলে... একেবারে নদী এবং সাগরের তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবল দিয়ে আমরা বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। আর শিল্পায়নের জন্য তো আমাদের বিদ্যুৎ দরকার। কালকে (সোমবার) আমরা ঘোষণা দিতে পেরেছি।’

গণতান্ত্রিক সরকারের ধারাবাহিকতা থাকায় শতভাগ বিদ্যুতায়নের আওতায় দেশকে আনা সম্ভব হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা ২০০৯ সাল থেকে এই পর্যন্ত সরকারে আসতে পেরেছি। সেই জন্য কাজ করার সুযোগ পেয়েছি। এই জন্য দেশবাসীকে ধন্যবাদ জানাই।’

প্রতিটি ঘর আলোকিত করার ওয়াদা পূরণ করতে পেরেছি: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা বলেন, ‘এটা আমাদের বড় অর্জন, যে আমরা প্রত্যেকটা ঘর আলোকিত করতে পেরেছি। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। জাতির পিতার একটা স্বপ্ন বাস্তবায়ন করলাম। এখন আমাদের লক্ষ্য দেশে কোনও মানুষ গৃহহীন ও ভূমিহীন থাকবে না।’

প্রসঙ্গত, গতকাল সোমবার পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে দেশে শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/ইএইচএস/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে