শেখ হাসিনা বিমসটেক সম্মেলনে ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০২২, ১৯:৪৯আপডেট : ২২ মার্চ ২০২২, ১৯:৪৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাত জাতির বিমসটেক (বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-পারপাস টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন) শীর্ষ সম্মেলনে ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন। আগামী ৩০ মার্চ শ্রীলঙ্কায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে। ২৯ মার্চ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হবে।

মঙ্গলবার (২২ মার্চ) এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, প্রধানমন্ত্রীর তরফ থেকে আমি যাবো। এছাড়া প্রধানমন্ত্রী   সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেবেন।

বিমসটেকের সদস্য রাষ্ট্রগুলো হচ্ছে— বাংলাদেশ, ভারত, মিয়ানমার, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

মিয়ানমারের পক্ষ থেকে কে অংশগ্রহণ করছে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘তাদের সরকারপ্রধান এটিতে অংশগ্রহণ করবেন না।’

তিনি বলেন, ‘আমরা যতদূর শুনেছি, তারা অংশগ্রহণ করবে না।’

১৯৯৮ সালে যাত্রা শুরু করা বিমসটেকের এটি পঞ্চম শীর্ষ সম্মেলন। এবারের বৈঠকটি গুরুত্বপূর্ণ। কারণ এবারের সম্মেলনে বিমসটেক চার্টার, কানেক্টিভিটি মাস্টার প্ল্যান, বিমসটেক সচিবালয়ের অর্গানোগ্রামসহ আরও কয়েকটি ডকুমেন্ট গৃহীত হওয়ার কথা রয়েছে।

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছালো
শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে: তথ্য উপদেষ্টা
রাজবাড়ীতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের পোস্টার, নৌকায় মিছিল
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম