বাজার নিয়ন্ত্রণে আনছে সরকার: পরিকল্পনামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২২, ১৬:২৯আপডেট : ২৪ মার্চ ২০২২, ১৭:২৯

সম্প্রতি বাজারে তেলের দামসহ পণ্যের দাম বৃদ্ধি নিয়ন্ত্রণে আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বৃহস্পতিবার (২৪ মার্চ) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ভোক্তা অধিকার সম্মেলন-২০২২-এ প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থেকে তিনি এ কথা জানান। 

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘পণ্য কেনাকাটায় ভোক্তাদের আরও সচেতন হওয়া প্রয়োজন। জনগণের সামনে অনেক সমস্যা রয়েছে। মূল্য নিয়েও অসন্তোষ রয়েছে। তবে পণ্যের মান ও মূল্য সঠিক রয়েছে কিনা এ বিষয়ে ভোক্তাদের আরও সচেতন হতে হবে। বর্তমানে সবকিছুর দাম বাড়ানোর বিষয় পরিলক্ষিত হচ্ছে। তা মোকাবিলায় সরকার পদক্ষেপ নিচ্ছে।’

পণ্যের দাম বাড়া এবং কমা এ বিষয়টি চলমান থাকলে তা উন্নয়নের জন্য ক্ষতিকর উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, ‘এ সব বিষয়ে সরকার কাজ করছে। পণ্যের দাম স্থিতিশীল অবস্থায় আনতে কাজ করতে হবে। এ বিষয়ে কনসাস কনজুমার সোসাইটিকে (সিসিএস) আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।’

রমজান এলে একদিকে পণ্যের দাম বেড়ে যায়, অন্যদিকে ভোক্তারা কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েন। এ বিষয়ে কিছুটা ক্ষোভ জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। অধিক কেনাকাটার বৈজ্ঞানিক কোনও কারণ খুঁজে পাওয়া যায় না। এছাড়া ব্যবসায়ীরাও অধিক মুনাফার জন্য পুরনো পণ্য বিক্রি ও মিথ্যা বলে বিক্রির চেষ্টা করে। গুণগত মান নিয়ে প্রশ্ন দেখা দেয়। তবে সচেতনতাই বড় বিষয়।’

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান তার বক্তব্যে বলেন, ‘জনসম্পৃক্ততা ছাড়া কোনোকিছু সম্ভব নয়।‌ প্রতিনিয়ত প্রতিটি জিনিসের দাম বেড়েই চলেছে। যেমন: রডের দাম, গুঁড়া দুধের দাম। বর্তমানে অস্থিরতা তেলের দাম নিয়ে। প্রতিটি জায়গায় ভোক্তারা প্রতারিত হচ্ছে। ২১৭ জন সদস্য দিয়ে ১৮ কোটি জনগণকে সেবা দেওয়া সম্ভব নয়।’

ভোজ্যতেলে কারচুপির বিষয় উল্লেখ করে তিনি বলেন, ‘ভোজ্যতেলের কারচুপির বিষয়ে যেসব ব্যবসায়ী জড়িত তাদের একটি তালিকা বাণিজ্য মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। ভোক্তাদের যদি প্রোডাকশন দিতে না পারি তাহলে ব্যর্থতা থেকেই যায়।’ ভোক্তা অধিদফতর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করবে বলেও জানান মহাপরিচালক।

এ সময় আরও ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুব কবির মিলন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারসহ অনেকে।

 

/আরটি/আরকে/আইএ/
সম্পর্কিত
তথ্য-উপাত্তে গড়মিল হলে কঠোর ব্যবস্থা: পরিকল্পনা প্রতিমন্ত্রী
অর্থনীতির গণতান্ত্রিকীকরণে সরকার কাজ করছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী
পরিকল্পনা মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী
সর্বশেষ খবর
সাংস্কৃতিক বাহিনী ছাড়া কোনও আন্দোলন সফল হয় না: রিজভী
সাংস্কৃতিক বাহিনী ছাড়া কোনও আন্দোলন সফল হয় না: রিজভী
‘ফোন ধরিস না কেন’ বলেই রেলের কর্মীদের থাপড়াতে শুরু করেন যুবদল নেতা
‘ফোন ধরিস না কেন’ বলেই রেলের কর্মীদের থাপড়াতে শুরু করেন যুবদল নেতা
‘গবেষণা-উদ্ভাবন-উন্নয়নভিত্তিক উচ্চশিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার’
‘গবেষণা-উদ্ভাবন-উন্নয়নভিত্তিক উচ্চশিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার’
নতুন সুপারহিরো সিনেমায় আমির খান!
নতুন সুপারহিরো সিনেমায় আমির খান!
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর