এপস্টেইনের সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা সংযোগ নিয়ে যা বললেন ভ্যান্স

আন্তর্জাতিক ডেস্ক 
১৬ জুলাই ২০২৬, ১০:২২আপডেট : ১৬ জুলাই ২০২৬, ১০:২২

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেছেন, দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার উচ্চপর্যায়ের ব্যক্তিদের যোগাযোগ ছিল। তবে এ বিষয়ে দীর্ঘদিন ধরে প্রচলিত গুঞ্জনের পক্ষে তিনি কোনও প্রমাণ উপস্থাপন করেননি। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

জো রোগানের পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, মার্কিন গোয়েন্দা সংস্থার উচ্চপর্যায়ের সাথে এপস্টেইনে স্পষ্ট যোগাযোগ ছিল। একইভাবে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার উচ্চপর্যায়ের সাথেও তার স্পষ্ট যোগাযোগ ছিল।

এপস্টেইনের সঙ্গে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকের নথিভুক্ত সম্পর্কের প্রসঙ্গ টেনে ভ্যান্স বলেন, এপস্টেইনের সঙ্গে ইসরায়েলের মধ্য-বাম ঘরানার ডিপ স্টেটের কিছু অংশের যোগাযোগ ছিল বলে মনে হয়। বিষয়টি আমার কাছে সবসময়ই আকর্ষণীয় লেগেছে।

তিনি আরও বলেন, ইসরায়েলের মধ্য-ডানপন্থী রাজনীতির সঙ্গে তার খুব বেশি যোগাযোগ ছিল না। কিন্তু যুক্তরাষ্ট্রে তিনি সব পক্ষের সঙ্গেই যুক্ত ছিলেন। রিপাবলিকান বন্ধু যেমন ছিল, তেমনি ডেমোক্র্যাট বন্ধুদের সঙ্গেও তার সম্পর্ক ছিল।

/এএস/ 
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
সম্পর্কিত
ইরানে নতুন করে হামলা: মধ্যপ্রাচ্যজুড়ে ভ্রমণ সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের
ইরান পাল্টা হামলা করলে আরও কঠোর জবাবের হুঁশিয়ারি ট্রাম্পের
লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার জন্য রাশিয়াকে দায়ী করলো জার্মানি
সর্বশেষ খবর
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ট্রলার ডুবি, ৩৫ জন উদ্ধার
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ট্রলার ডুবি, ৩৫ জন উদ্ধার
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
আগস্টের চেয়ে সেপ্টেম্বরে বিদ্যুতের অবস্থা ৫০ ভাগ ভালো হবে: সমাজকল্যাণমন্ত্রী
আগস্টের চেয়ে সেপ্টেম্বরে বিদ্যুতের অবস্থা ৫০ ভাগ ভালো হবে: সমাজকল্যাণমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে