ফের টানা দ্বিতীয় দিন মৃত্যু নেই, বেড়েছে শনাক্তের হার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২২, ১৬:৩৭আপডেট : ২৫ মার্চ ২০২২, ১৭:০৮

করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। গতকালও কেউ মারা যাননি। ফের টানা দ্বিতীয় দিনের মতো করোনায় মৃত্যুহীন থাকলো দেশ। তবে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন রোগী ও শনাক্তের হার।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় (২৪ মার্চ সকাল ৮টা থেকে ২৫ মার্চ সকাল ৮টা) করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ১০২ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ০৩ শতাংশ।

গতকাল (২৪ মার্চ) অধিদফতর জানিয়েছিল, আগের ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি, শনাক্ত হয়েছেন ৯২ জন। আর শনাক্তের হার ছিল ০ দশমিক ৭৬ শতাংশ।

এর আগে ১৫ থেকে ১৭ মার্চ টানা তিন দিন করোনায় কারও মৃত্যু হয়নি। তবে তারপর দিন (১৮ মার্চ) দুই জনের মৃত্যুর কথা জানিয়েছিল অধিদফতর।

অধিদফতর জানায়, নতুন শনাক্ত হওয়া ১০২ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৫১ হাজার ১৭৪ জন এবং এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ২৯ হাজার ১১৮ জন।

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ২৬৮ জন। তাদের নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৭৬ হাজার ১৪৮ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৯ হাজার ৮৩২টি আর পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ৯৩২টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ৩৭ লাখ ৭২ হাজার ৬৪৭টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৯১ লাখ ৪৪ হাজার ২১১টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৬ লাখ ২৮ হাজার ৪৩৬টি।

দেশে এখন পর্যন্ত করোনায় রোগী শনাক্তের হার ১৪ দশমিক ১৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ১৫ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।

/জেএ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম