তুরস্কে মহান স্বাধীনতা দিবস পালিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০২২, ২০:৫৭আপডেট : ২৬ মার্চ ২০২২, ২০:৫৭

উৎসবমুখর আবহে নানা আয়োজনে তুরস্কের আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতার ৫১তম বার্ষিকী ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

শনিবার (২৬ মার্চ) সকালে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রমের শুরু হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দূতাবাসের ৭১ মিলনায়তনে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন সবাই। রাষ্ট্রদূতের ব্যক্তিগত কর্মকর্তা পবিত্র কুরআন থেকে তিলওয়াত করে শোনান এবং মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাঠানো বাণী পাঠ করেন রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান। পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের মিনিস্টার ও মিশন উপ-প্রধান শাহ্নাজ গাজী।

সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে শিশু-কিশোররা দেশাত্মবোধক ছড়া আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে। এছাড়া বাংলাদেশের বিভিন্ন উন্নয়নের ওপর প্রমান্যচিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠানে রাষ্ট্রদূত মান্নান ও শাহ্নাজ গাজী বাংলাদেশের স্বাধীনতার ওপর পৃথক কবিতা আবৃত্তি করে শোনান। পরে মুক্তিযুদ্ধের ওপর নির্মিত একটি চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপট বর্ণনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসামান্য নেতৃত্ব এবং বাংলাদেশের স্বাধীনতায় তাঁর অতুলনীয় অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে তিনি প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে বৈশ্বিক অর্থনীতিতে বাংলাদেশের অগ্রসরতার বিভিন্ন দিক তুলে ধরেন।

তুরস্কের সঙ্গে বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি, প্রতিরক্ষা ও ব্যবসা-বাণিজ্যে সম্পর্কোন্নয়নের ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে রাষ্ট্রদূত মন্তব্য করেন এবং সকলেই এতে সামিল হবে বলে আশা প্রকাশ করেন। পরে রাষ্ট্রদূত উপস্থিত শিশুদের মাঝে উপহার বিতরণ করেন।

/এসএস/এফএ/
সম্পর্কিত
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘের অ্যাসেম্বলি হলে খলিলুর রহমান 
এলডিসি’র বিষয়ে সুইজারল্যান্ডের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম