নিউইয়র্ক, নারিতা, মালে, সিডনি রুটেও বিমানের ফ্লাইট চালু হবে: প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০২২, ১৮:৪৫আপডেট : ২৯ মার্চ ২০২২, ১৩:৫১

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, নিউইয়র্ক রুটেও বিমানের ফ্লাইট চালু হবে। এ বিষয়ে আমাদের কাজ অনেক দূর এগিয়েছে। এছাড়া নারিতা, মালে, সিডনি, চেন্নাই ও কলম্বো রুটেও ফ্লাইট চালু হবে। রবিবার রাতে টরন্টোর ডাউনটাউনে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়।

মাহবুব আলী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল বিমান জাতীয় পতাকাকে বুকে ধারণ করে সারাবিশ্বে গৌরবের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। তাই প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে বিমানের রুট বাড়ানো হচ্ছে। কানাডায় সরাসরি ফ্লাইট চালু করা আমাদের জন্য মর্যাদার বিষয় ছিল। বিশ্বের অনেক বড় বড় এয়ারলাইন্স টরেন্টোতে ফ্লাইট পরিচালনার স্লট পায় না। বিমান পেয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কানাডায় ফ্লাইট চালু করেছি। জুন থেকে সপ্তাহে তিন দিন চলবে। এই ফ্লাইট লাভজনক হবে।

মাহবুব আলী বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ২০২৩ সালের সেপ্টেম্বরের মধ্য উদ্বোধন করতে পারবো। এই টার্মিনাল আন্তর্জাতিক মানের হবে। যাত্রীরা হিথ্রোসহ বিভিন্ন দেশের বড় বড় বিমানবন্দরের মতো সেবা পবেন এই বিমানবন্দরে। পর্যটনকে আন্তর্জাতিক বাজারে প্রসার করতেও কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করা হচ্ছে।

/সিএ/এফএ/
সম্পর্কিত
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
কুয়েত বিমানবন্দরে ইরানি ড্রোন হামলা, ফ্লাইট চলাচল স্থগিত
হজ শেষে দেশে ফিরেছেন ২১৩৪৩ হাজি, মৃত্যু ৪৪ 
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি