দুদকের শরীফকাণ্ডে সংসদীয় তদন্ত চান মেনন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০২২, ১৯:৪৫ আপডেট : ২৮ মার্চ ২০২২, ২১:৫৯

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দিনের চাকরিচ্যুতিকে কেন্দ্র করে সংস্থাটির সার্বিক কর্মকাণ্ড নিয়ে তদন্তের দাবি করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেছেন, দুর্নীতিবাজদের আড়াল করতেই শরীফ উদ্দিনকে চাকরিচ্যুত করা হয়েছে। তাদের কর্মকাণ্ড খতিয়ে দেখতে সংসদীয় তদন্ত কমিটি গঠনের অনুরোধ করেন তিনি।

সোমবার (২৯ মার্চ) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এসব কথা বলেন মেনন।

মেনন বলেন, দুর্নীতি দমন ও অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন অধিদফতরকে সাংবিধানিক মর্যাদা দিয়ে কমিশনে উন্নীত করা হয়েছে। সেই দুদক যখন দুর্নীতিকে আড়াল করে, তখন আমাদের উৎকণ্ঠা হয়।

তিনি আরও বলেন, ‘দুদকের উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দিনকে কারণ দর্শানো নোটিশ ছাড়াই তাৎক্ষণিক বরখাস্ত করা হয়েছে। অথচ ৫৪ ধারাটি নিয়ে হাইকোর্টে রায়ে বলা হয়েছে এটি সংবিধানবিরোধী। যে বিষয় বিচারাধীন, সেই বিষয়টিকে পাশ কাটিয়ে বরখাস্ত করা হলো। দুদক কর্মকর্তারা সারা দেশে মানববন্ধন ও অ্যাসোসিয়েশনও করলো। এতে দুদকের ভাবমূর্তিও কিন্তু ক্ষুণ্ন হলো। দুদক বিষয়টি নিয়ে গা করলো না।’

এ সময় কক্সবাজারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে শরীফ উদ্দিনের করা তদন্তের বিষয়টি তুলে ধরে মেনন বলেন, এসব কারণে যদি তাকে বরখাস্ত করা হয়, তবে নিশ্চয়ই বরখাস্ত করার পেছনে শক্ত হাত রয়েছে। তাকে বরখাস্তের পর বিষয়গুলো পুনঃতদন্তের জন্য পাঠিয়েছে দুদক। আমি জানতে চাই, যেখানে মামলা হয়েছে, সেখানে কোন স্বার্থে হঠাৎ এই পুনঃতদন্ত হবে।

তিনি বলেন, এভাবে অন্যায় করলে দুদকের সাধারণ কর্মচারীরা কাজ করতে পারবে না। দুর্নীতি দমনের জন্য সংসদকেই দায়িত্ব নিতে হবে।

/ইএইচএস/এফএ/এমওএফ/
সম্পর্কিত
বেস্টওয়ে গ্রুপের এমডি মিজানুর ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
আইনজীবী অসুস্থ, পেছালো আবেদপুত্র সিয়ামের দুর্নীতি মামলার যুক্তি উপস্থাপন 
সংবিধান সংশোধন ইস্যুতে বিরোধী দলের সঙ্গে সরকারের দূরত্ব কি আরও বাড়বে?
সর্বশেষ খবর
তুরস্ককে উড়িয়ে নেশসনস লিগে ইতালির দাপুটে জয়
তুরস্ককে উড়িয়ে নেশসনস লিগে ইতালির দাপুটে জয়
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি বন্ধের চাপ, ইউপিএলের দুই কর্মীকে আটকের পর মুক্তি
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি বন্ধের চাপ, ইউপিএলের দুই কর্মীকে আটকের পর মুক্তি
মধ্যরাতে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়
মধ্যরাতে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়
দুই স্থানে ককটেল-পেট্রোল বোমা, দেখা হবে আশপাশের সিসিটিভি ফুটেজ
দুই স্থানে ককটেল-পেট্রোল বোমা, দেখা হবে আশপাশের সিসিটিভি ফুটেজ
সর্বাধিক পঠিত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!