সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০২৫, ১৮:২৭আপডেট : ০৪ জুন ২০২৫, ১৮:২৭

সম্পদ বিবরণী দাখিল না করায় সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)। বুধবার (৪ জুন) দুপুরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

তিনি জানান, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ৮৪ লাখ ৩৫ হাজার ১২৮ টাকার সম্পদ অর্জনের অভিযোগ প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। এ কারণে দুর্নীতি দমন কমিশন আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সুপারিশ করে অনুসন্ধান টিম প্রতিবেদন দাখিল করে।

এরপর ইমা ক্লেয়ার বার্টনের সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়। সম্পদ বিবরণীটি সংশ্লিষ্ট ব্যক্তি বা তার পক্ষে কেউ গ্রহণ না করায় আদেশসহ মূল সম্পদ বিবরণী জারি করা হয়। এরপরও সংশ্লিষ্ট ব্যক্তি নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পদ বিবরণী দাখিল করেননি তিনি। তার কাছ থেকে সময় বৃদ্ধির কোনও আবেদনও পাওয়া যায়নি।

যেহেতু নির্ধারিত ২১ কার্যদিবসে সম্পদ বিবরণী দাখিল করেননি, সেহেতু এটি দুর্নীতি দমন কমিশন আইনে শাস্তিযোগ্য অপরাধ। এজন্য তার বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
সিফাতের বিরুদ্ধে মামলা করলেন ওসি, আ.লীগের সঙ্গে যোগসূত্রের অভিযোগ
শিক্ষার্থী ধর্ষণ: মামলার এক সপ্তাহ পর মাদ্রাসায় অভিযান, গ্রেফতার নেই
সর্বশেষ খবর
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?