ঢাকা-কলম্বো অগ্রাধিকার বাণিজ্য চুক্তি সম্পন্ন করার তাগিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০২২, ২০:৪৩আপডেট : ২৯ মার্চ ২০২২, ২০:৪৩

ঢাকা ও কলম্বোর মধ্যে দ্রুত অগ্রাধিকার বাণিজ্য চুক্তি সম্পন্ন করার বিষয়ে জোর দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এবং শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী জিএল পেইরিস। মঙ্গলবার (২৯ মার্চ) কলম্বোতে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠকে আশা প্রকাশ করা হয়,  ওই চুক্তি দুদেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধিতে সহায়তা করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমসটেক সম্মেলনে যোগ দেওয়ার জন্য বর্তমানে কলম্বো রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

আব্দুল মোমেন বলেন, কলম্বোর বিমানের টিকিটের নাম অনেক বেশি হওয়ার কারণে পর্যটন প্রসারে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।

এছাড়া দুদেশের মধ্যে বাণিজ্যিক ও পর্যটকদের জন্য জাহাজ চলাচলের ওপর জোর দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এতে বাণিজ্য ও মানুষে মানুষে যোগাযোগ আরও বাড়বে। কলম্বো বন্দর ব্যবহার করে বাংলাদেশের পণ্য বিভিন্ন গন্তব্যে পৌঁছানোর ওপর জোর দেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী।

/এসএসজেড/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের