‘তৈরি পোশাক শিল্পে শুল্ক প্রত্যাহার করলে মার্কিন জনগণ উপকৃত হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২২, ২২:৩২আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ২২:৩২

পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রফতানির ক্ষেত্রে বাংলাদেশকে প্রায় ১৭ শতাংশ শুল্ক দিতে হয়। এটি প্রত্যাহার করা হলে মার্কিন জনগণ উপকৃত হবে, যার প্রভাব তাদের নির্বাচনের ওপর পড়বে।

সোমবার (৪ এপ্রিল) ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেনের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্র মূলত তৈরি পোশাক ক্রয় করে এবং বেশি দামে বিক্রি করে। আপনি (যুক্তরাষ্ট্র সরকার) যদি শুল্ক প্রত্যাহার করেন, তাহলে আপনার ক্রেতারা উপকৃত হবে এবং আপনাদের ধন্যবাদ দেবে। আপনারা নির্বাচনে জিতে যাবেন।’

বাংলাদেশে মার্কিন বিনিয়োগের ৯০ শতাংশ জ্বালানি ও বিদ্যুৎ খাতে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, ‘আপনারা ওষুধ তৈরি করেন। ইনফরমেশন টেকনোলজি খাতে বাংলাদেশের তরুণরা ভালো করছে এবং সেখানে বিনিয়োগ করেন।’

‘প্রায় ১৭ কোটি লোকের বাজার হচ্ছে বাংলাদেশ। এই অঞ্চলে প্রায় ৪০০ কোটি লোকের বাস। এখানে মার্কিন বিনিয়োগ আসলে যুক্তরাষ্ট্রের লাভ হবে’, বলে তিনি জানান।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে যে সম্ভাবনা দেখা দিয়েছে, সেটি আপনারা গ্রহণ করেন, আপনারা জিতবেন। আপনি যদি জিনিস তৈরি করেন, বিক্রি করেন— তাহলে আপনার লাভ হবে। আপনারা কমপিটিটিভ হবেন। আপনাদের তাগিদে আপনারা এখানে আসেন।’

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম