দেশের ৩ কোটি মানুষের মাথাপিছু আয় ৫ হাজার ডলারের বেশি: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০২২, ১৫:৫৬আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১৫:৫৬

‘বাংলাদেশ যেভাবে উন্নয়নের পথে হাঁটছে তাতে আমাদের পরিস্থিতি শ্রীলঙ্কার মতো হতে পারে’- দেশের অর্থনীতিবিদদের এমন আশঙ্কার কথা উড়িয়ে দিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘বাংলাদেশের সঙ্গে অন্য উন্নয়নশীল দেশের তুলনা হয় না। বাংলাদেশের অর্থনীতির ভিত অনেক গভীর। দেশের রিজার্ভ ৫২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। আমাদের যে রিজার্ভ আছে তা দিয়ে এক বছরের পণ্য কেনা যাবে।’

মঙ্গলবার (৫ এপ্রিল) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা জানান।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের রেমিট্যান্স ও রপ্তানি আয় ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। দেশের অভ্যন্তরীণ বাজার এখন অনেক বড়। দেশের প্রায় তিন কোটি মানুষের মাথাপিছু আয় এখন পাঁচ হাজার ডলারের বেশি। এ সংখ্যা আগামী কয়েক বছরের মধ্যে পাঁচ কোটি ছাড়িয়ে যাবে। তাই বাংলাদেশের সঙ্গে অন্য উন্নয়নশীল দেশের তুলনা চলে না।

বিদ্যুৎখাতে প্রচুর ভর্তুকি দেওয়া হয় উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘ভর্তুকি না দিলে বিদ্যুতের দাম অনেক বাড়বে। সেটি তো সাধারণ মানুষের জন্য অসুবিধা হবে। সরকার কৃষিখাতে হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। অথচ বিশ্বব্যাংক ও আইএমএফ এক্ষেত্রে ভিন্ন পরামর্শ দিয়েছিল। কিন্তু কৃষিখাতে ভর্তুকি দেওয়ার সুফল হচ্ছে আজকে বাংলাদেশ আয়তনের দিক দিয়ে পৃথিবীর ৯২তম দেশ হওয়া সত্ত্বেও ধান, সবজি ও মিঠা পানির মাছ উৎপাদনে তৃতীয় এবং আলু উৎপাদনে সপ্তম অবস্থানে রয়েছে।‘

ভর্তুকি দেওয়ায় আমাদের অর্থনীতি ও কৃষির সঙ্গে সঙ্গে দেশও সার্বিকভাবে উপকৃত হচ্ছে বলে জানান তথ্যমন্ত্রী। 

/এসআই/ইউএস/
সম্পর্কিত
‘তথ্যই সবচেয়ে বড় শক্তি’
শিশু ধর্ষণের বিরুদ্ধে গড়ে ওঠা জনমতের ভিত্তিতে আরও কঠোর আইন সম্ভব: তথ্যমন্ত্রী
গণমাধ্যম কমিশন হলে সরকার ও মালিকপক্ষ সাংবাদিকদের নিয়ন্ত্রণ করতে পারবে না: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক