বিএনপিকে নির্বাচন প্রক্রিয়ায় নিয়ে আসুন, যুক্তরাষ্ট্রকে পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ এপ্রিল ২০২২, ০১:৫১আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ০৯:১৮

দেশের নির্বাচন নিয়ে বিদেশিদের ‘মাথা ঘামানো’ কখনোই ভালো চোখে দেখেনি সরকার। কিন্তু তিন মেয়াদে সরকারে থাকার পর আসন্ন নির্বাচনের আগে সরকারের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছেন, তারা যেন বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রভাবিত করে।

সোমবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে বৈঠকের পরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন নিজেই সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, নির্বাচনে সব দল যোগ দেয়, শুধুমাত্র একটি দল যোগ দেয় না। এই পার্টি মিলিটারি দ্বারা তৈরি হয়েছে এবং তারা নির্বাচনে আসে না। আপনার (মার্কিন পররাষ্ট্রমন্ত্রী) এটা চ্যালেঞ্জ তাদের রাজনীতিতে নিয়ে আসা।’

তিনি বলেন, ‘ভোটে জিততে হবে, মানুষের কাছে যেতে হবে। এজন্য আমরা সুষ্ঠ নির্বাচন ব্যবস্থা করেছি। আমার নির্বাচন কমিশন আছে এবং তারা স্বাধীন। নির্বাচনের সময়ে তারা সবকিছু নিয়ন্ত্রণ করে। এর জবাবে ব্লিনকেন বলেছেন, এটি অত্যন্ত ভালো।’

সিলেটে নিজ শহরের উদাহরণ তুলে ধরে মন্ত্রী বলেছেন, ‘আমার শহরে আমি আওয়ামী লীগের সংসদ সদস্য কিন্তু আমার মেয়র একজন বিএনপির লোক। আমরা স্বাভাবিকভাবে একসঙ্গে কাজ করি। নির্বাচন করতে গেলে তাদের স্বাগত জানাই। আপনারা বরং তাদের নির্বাচন প্রক্রিয়ায় নিয়ে আসেন।’

/এসএসজেড/এলকে/ইউএস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক