ঈদে পুরনো নৌযান চলবে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০২২, ১৮:২৩আপডেট : ১০ এপ্রিল ২০২২, ১৮:২৩

ঈদে যাত্রীদের বাড়ি যাওয়া ও বাড়ি থেকে আবার শহরে ফিরে আসা সুষ্ঠুভাবে নিশ্চিত করতে ব্যবস্থা নিচ্ছে সরকার। বিশেষ করে নৌযান মালিকরা যাতে পুরনো নৌপরিবহন না চালায় সে ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।  

রবিবার (১০ এপ্রিল) সচিবালয়ে নৌ-মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ঈদুল ফিতর উপলক্ষে স্টিমার, লঞ্চসহ জলযানের সুষ্ঠু চলাচল, যাত্রীদের নিরাপত্তা নির্ধারণে ঈদ ব্যবস্থাপনা বৈঠক শেষে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

নৌ-প্রতিমন্ত্রী জানিয়েছেন, নির্ধারিত যে ভাড়া সেটাই যেন মালিকরা নেয়। বেশি যাত্রী যাতে না নেওয়া হয় সে ব্যাপারে তদারকি করবে নৌপরিবহন মন্ত্রণালয়। যারা এমনটা করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

এখন থেকে নৌপথে যাতায়াত করতে হলে যাত্রীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখাতে হবে। নৌপথে যাতায়াত করা আরও নিরাপদ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাদের এনআইডি কার্ড নাই তারা জন্মসনদ দেখাবে। ঈদের ৫ দিন আগে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

প্রতিমন্ত্রী জানান, ঈদে মাওয়া থেকে বাংলাবাজার পর্যন্ত ২৪ ঘণ্টা ফেরি ও লঞ্চ চলাচল করবে। নতুন আরেকটি ঘাট হবে মাঝিরকান্দিতে। ঈদের আগে পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে। তবে পচনশীল পণ্যের যান চলবে। যানজট কমাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

/এসআই/এফএ/
সম্পর্কিত
অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী সেজে হাতেনাতে ধরলেন প্রতিমন্ত্রী
গো-খাদ্যের মৌসুমি ব্যবসা, কেমন চলছে বেচাকেনা 
কোরবানির বর্জ্য ব্যবস্থাপনার সামগ্রী বিতরণ শুরু করলো ডিএসসিসি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম