তারেক গংদের সিন্ডিকেটের কারণে সার কিনতে পারেনি কৃষকরা: সজীব ওয়াজেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২২, ০১:৫৯আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ১৪:৫০

বিএনপি নেতা তারেক রহমানকে উদ্দেশ করে প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘তারেক গংদের সার সিন্ডিকেটের কারণে গ্রামের কৃষকরা সার কিনতে পারতো না। এ কারণে ফসল উৎপাদন কমে যায় দেশে। ৩ থেকে ৪ কোটি প্রান্তিক কৃষক পরিবারের দু’বেলা ভাত জোটানো অসম্ভব হয়ে ওঠে।’

শুক্রবার (১৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে সজীব ওয়াজেদ জয় এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘সেই সুযোগে বিএনপি’র নেতাকর্মীরা দাদন ব্যবসা জমিয়ে তুলে সর্বস্বান্ত করে ফেলে কৃষকদের। এমনকি ফেন্সুগঞ্জ সার কারখানা থেকেও লাখ লাখ বস্তা সার লোপাট করে বিএনপি’র দুর্বৃত্তরা।’

তিনি বলেন, ‌‌‌‌‘সারের অভাবে চাষাবাদ করতে না পেরে সাতক্ষীরা, নড়াইল, মেহেরপুর, খুলনা, রংপুর, রাজশাহীতে কাফনের কাপড় নিয়ে সড়ক অবরোধ করেছিল কৃষকরা। কিন্তু সাধারণ কৃষকদের ওপর দলীয় সন্ত্রাসী লেলিয়ে দিয়ে অমানবিক নির্যাতন চালিয়েছে তৎকালীন বিএনপি সরকার। এমনকি কুড়িগ্রাম, জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে ১২ জন কৃষককে গুলি করে হত্যা করা হয়। সারের অভাবে তখন বোরো-ইরি চাষাবাদ ব্যাহত হয় বাংলাদেশে।’

আওয়ামী লীগ সরকার বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে জানিয়ে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আমাদের অমূল্য সম্পদ এ দেশের মানুষ, ঊর্বর মাটি আর আমাদের কৃষি। কৃষকদের জন্য ১০ টাকায় ব্যাংক-হিসাব খোলার সুযোগ করে দিয়েছে আওয়ামী লীগ সরকার। কৃষিকাজের জন্য কৃষকরা এখন পাচ্ছেন বিনাসুদে ও স্বল্পসুদে ঋণ সুবিধা। ফলে ভাগ্য বদলাচ্ছে প্রান্তিক কৃষকদের।’

 

/আইএ/ইউএস/
সম্পর্কিত
জুলাই গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড জয় ও পলক: চিফ প্রসিকিউটর
ইন্টারনেট বন্ধের মাধ‍্যমে মানবতাবিরোধী অপরাধজয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ
ইন্টারনেট বন্ধের মাধ‍্যমে মানবতাবিরোধী অপরাধজয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ জানুয়ারি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম