মার্কিন মানবাধিকার রিপোর্ট

অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো পছন্দ করবে না সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২২, ১৭:১০আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ১৭:৪৭

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি কোনও রাষ্ট্রের নাক গলানো আশা করে না সরকার।

রবিবার (১৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টের ওপর মন্তব্য করতে গিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এ কথা বলেন।

নিজের হতাশা ব্যক্ত করে তিনি বলেন, এই রিপোর্টে অনেক কিছু আছে, যা আমাদের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে যায় না।

রিপোর্টে সমকামিতা একটি অপরাধ এবং এ কারণে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এমন মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের মানুষ এটি কখনও মেনে নেবে না। সামাজিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

৫০ বছরে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে গত এক দশকে অনেক উন্নতি হয়েছে। এরমধ্যে রয়েছে শ্রম খাত। কিন্তু গোটা রিপোর্টে এ সম্পর্কে ভালো মন্তব্য নেই বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

র‍্যাবের নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের কোনও ভালো প্রতিষ্ঠানকে দুর্বল করে দেওয়ার চেষ্টা সরকার ভালো চোখে দেখবে না।

বাংলাদেশ জঙ্গিবাদের মূলোৎপাটন করেছে কিন্তু এখানেও সমস্যা তৈরি হতে পারে। এ কারণে র‍্যাবের মতো জাতীয় প্রতিষ্ঠানগুলোকে নিন্দা না করার অনুরোধ করেন তিনি।

এই রিপোর্টটি যাচাই-বাছাই করে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে সরকার বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, আমরা তাদের কাছে জানতে চাইবো এই রিপোর্টে যেসব অসঙ্গতিপূর্ণ তথ্য এবং অন্যান্য তথ্য দেওয়া হয়েছে—সেগুলো কেন দেওয়া হলো এবং যেখানে কাজ করার সুযোগ রয়েছে সেখানে আমরা তাদের সঙ্গে যুক্ত হবো।

/এসএসজেড/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিরুদ্ধে দুর্নীতির মামলা
সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ারের বাড়িতে আগুন, বঙ্গবন্ধুর ম্যুরাল গুঁড়িয়ে উচ্ছ্বাস
বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া সেই মাকে ঘর উপহার দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম