প্রতিটি উপজেলায় সাংস্কৃতিক কেন্দ্র চায় সংসদীয় কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ এপ্রিল ২০২২, ১৮:২৫আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১৮:৪৪

দেশের প্রতিটি উপজেলায় সাংস্কৃতিক কেন্দ্র চায় সংসদীয় কমিটি। কমিটি উপজেলায় ভূমি পাওয়া সাপেক্ষে এসব সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে মন্ত্রণালয়কে সুপারিশ করেছে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সংসদ ভবনে অনুষ্ঠিত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি সিমিন হোসেনের (রিমি) সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, মমতাজ বেগম, অসীম কুমার উকিল ও সুবর্ণা মুস্তাফা অংশগ্রহণ করেন।

বৈঠকে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা শিল্পীদের থাকার সুবিধার্থে একটি আধুনিক ডরমেটরি ভবন নির্মাণে শিল্পকলা একাডেমির অনুকূলে ভূমি বরাদ্দ পেতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার সুপারিশ করা হয়।

বৈঠকে দেশের সব পুরাকীর্তি রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আন্তমন্ত্রণালয় সভা আহ্বান করার জন্য সুপারিশ করে কমিটি।

/ইএইচএস/আইএ/
সম্পর্কিত
১০০ বই ডিজিটালাইজ করে ই-বুক সিস্টেম চালুর সুপারিশ 
সংসদে নতুন সাউন্ড সিস্টেম স্থাপনের সুপারিশ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ক্ষমতাসীন দলের সংসদীয় বৈঠক আজ, চূড়ান্ত হবে যেসব সিদ্ধান্ত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম