সোমবার হতে পারে কুসিক নির্বাচনের তফসিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০২২, ১৭:১৯আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১৭:২৪

আগামী সোমবার নির্বাচন কমিশনের (ইসি) সভা অনুষ্ঠিত হবে। এটি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন ইসির দ্বিতীয় কমিশন বৈঠক। এদিন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সভাটি অনুষ্ঠিত হবে।

সোমবারের সভায় আলোচ্য সূচির মধ্যে রয়েছে—কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন, পৌরসভা নির্বাচন, ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অন্যান্য নির্বাচন ও উপনির্বাচন এবং বিবিধ।

এ বিষয়ে ইসির যুগ্ম সচিব আসাদুজ্জামান জানান, আগামীকাল সকালে কমিশন বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে আলোচ্য সূচিতে কুমিল্লা সিটির নির্বাচন রয়েছে। এদিন তফসিল ঘোষণা হতে পারে।

ইসি কর্মকর্তারা জানান, কুসিকে ২০১৭ সালের ৩০ মার্চ সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। আর প্রথম সভা অনুষ্ঠিত হয় একই বছরের ১৭ মে। আইন অনুযায়ী প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর হয় নির্বাচিত করপোরেশনের মেয়াদ। সেই অনুযায়ী এ সিটির মেয়াদ শেষ হবে চলতি বছরের ১৬ মে। মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে ভোট গ্রহণ করতে হয়। সেদিক থেকে গত ১৬ নভেম্বর এ সিটি নির্বাচনের সময় গণনা শুরু হয়েছে। কিন্তু এর আগে তফসিল ঘোষণার কথা থাকলেও ইসি তা করতে পারেনি। নির্দিষ্ট সময়ে নির্বাচন করতে না পারলে সেখানে প্রশাসক নিয়োগ দিতে হবে।

দুটি পৌরসভাকে একীভূত করে ২০১১ সালে কুমিল্লা সিটি করপোরেশন গঠন করা হয়। ওই বছরই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ২০১৭ সালে এসে পার্শ্ববর্তী বেশ কয়েকটি ইউপিকে অন্তর্ভুক্ত করে সিটির আয়তন বাড়ানো হয় প্রায় তিনগুণ। এতে দেখা দেয় সীমানা জটিলতা। বর্তমানে এ সিটিতে ২৭টি সাধারণ ওয়ার্ড রয়েছে।

এ সিটি করপোরেশন গঠনের পর থেকে মেয়র পদে রয়েছেন মনিরুল হক সাক্কু। গত নির্বাচনে এ সিটিতে ১০৩টি কেন্দ্রে ছিল আর ভোটার ছিল ২ লাখ ৭ হাজার ৫৬৬ জন।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম