সরকারের সুব্যবস্থাপনায় ঈদ যাত্রা নির্বিঘ্ন হয়েছে: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০২২, ২২:৫৯আপডেট : ০৩ মে ২০২২, ২৩:০১

সরকারের সুব্যবস্থাপনায় এবছর মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন হয়েছে। দ্রব্যমূল্যও স্থিতিশীল রয়েছে। এমনটা বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

ঈদের দিন (৩ মে) সকালে মন্ত্রী চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় নিজের গ্রাম সুখবিলাসের প্রধান মসজিদে ঈদের জামাতে এলাকাবাসীর উদ্দেশে দেওয়া বক্তব্যে একথা বলেন।

ড. হাছান বলেন, ‘মানুষ যাতে ঈদ উদযাপনে ভালোভাবে যেতে পারে, সেজন্য মহাসড়ক, রেল, লঞ্চ ও অন্যান্য যাতায়াতের সুব্যবস্থাপনা করা হয়েছে। স্রষ্টার কৃপায় এবছর ঈদ যাত্রায় মানুষের ভোগান্তি হয়নি। দ্রব্যমূল্য যাতে না বাড়ে সেজন্য প্রশাসনও সতর্ক ছিল।’

তথ্যমন্ত্রী বলেন, ‘বিদেশে আমরা দেখি, কোনও উৎসবের সময় দ্রব্যমূল্য কমিয়ে দেয়। আমাদের কিছু অসাধু ব্যবসায়ী দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়। এটা অন্যায় ও ইসলামের বিধানের পরিপন্থী। সুতরাং এগুলো যাতে কেউ না করতে পারে, সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে।’

ড. হাছান মাহমুদ এসময় সবার সুন্দর জীবন কামনা করে বলেন, ‘করোনা স্থায়ীভাবে আমাদের দেশ ও পৃথিবী থেকে চলে যাক, মহান স্রষ্টার কাছে এই ফরিয়াদ করি। আজকের এই পবিত্র দিনে আমরা সবাই দেশের উন্নতি ও মানুষের সুখ-সমৃদ্ধির জন্য স্রষ্টার কাছে প্রার্থনা করি।’

ঈদের জামাত শেষে সর্বসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

/এফএ/
সম্পর্কিত
তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
কোরবানির মাংস অসচ্ছলদের সঙ্গে ভাগাভাগির আহ্বান প্রধানমন্ত্রীর
গো-খাদ্যের মৌসুমি ব্যবসা, কেমন চলছে বেচাকেনা 
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম