মধ্যম আয়ের দেশ হতে ইইউ’র সহযোগিতা চায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন  রিপোর্ট
০৯ মে ২০২২, ২০:৪১আপডেট : ০৯ মে ২০২২, ২২:২৩

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে মসৃণ উত্তরণের পদযাত্রায় ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তা চায় বাংলাদেশ। বৈশ্বিক সাপ্লাই চেইনের একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য বাংলাদেশকে সহায়তা করছে ইউরোপিয়ান ইউনিয়নের শুল্কমুক্ত বাজার সুবিধা।

সোমবার (৯ মে) রাতে স্থানীয় একটি হোটেলে ‘ইউরোপ ডে’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘ইউরোপ ডে এ বছর এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন ইউরোপিয়ান ইউনিয়নের দোরগোড়ায় যুদ্ধ হচ্ছে।’

তিনি বলেন, ‘ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ক্রমান্বয়ে রূপান্তর ঘটছে। প্রথাগত সহযোগিতার পাশাপাশি এখন আমাদের বিভিন্ন বিষয়, যেমন- জলবায়ু পরিবর্তন, সার্কুলার অর্থনীতি, কানেক্টিভিটি, সুনীল নিরাপত্তা বিষয়ে কাজ হচ্ছে।’

আইনমন্ত্রী বলেন, ‘ইন্দো-প্যাসিফিক ক্ষেত্রেও দুই দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে।’

ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেন, ‘রাশিয়ার আগ্রাসনের ফলে সারা বিশ্ব এখন হুমকির মুখে। এই হুমকি মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ইউরোপীয় ইউনিয়নে রফতানি বাজার হারাচ্ছে বাংলাদেশ
হাম প্রতিরোধে ১ লাখ ৭৫ হাজার ইউরো দিবে ইইউ 
জামায়াত আমিরের সঙ্গে ইইউ ইলেকশন অবজারভেশন মিশন প্রতিনিধি দলের বৈঠক 
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের