ছাত্রলীগসহ দুই সংগঠনকে সম্মেলনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ আ. লীগের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০২২, ১৪:০৪আপডেট : ১০ মে ২০২২, ১৫:৩২

দলের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ এবং ভ্রাতৃপ্রতিম ছাত্রলীগকে সম্মেলন করার প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১০ মে) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদকমণ্ডলী ও সহযোগী সংগঠনের যৌথ সভায় এ নির্দেশ দেন তিনি।

সভায় ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সভার শুরুতে সাংবাদিকদের সামনে কথা বলেন ওবায়দুল কাদের। এরপর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাদের উপস্থিতিতে সম্পাদকমণ্ডলীর সভা শুরু হয়।

সভায় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়ন করার নির্দেশ দেন ওবায়দুল কাদের। তিনি দলের সহযোগী সংগঠন—মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন করার সিদ্ধান্ত নিতে নির্দেশ দেন। এ বিষয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ওই সব সম্মেলনের তারিখ নির্ধারণ করবেন বলেও অবহিত করেন তিনি।

/ইএইচএস/আইএ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ