পদ্মা সেতুর উদ্বোধন জুনের শেষে: মন্ত্রিপরিষদ সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২২, ১৬:৪২আপডেট : ১৯ মে ২০২২, ১৬:৪২

জুন মাসের শেষের দিকে পদ্মা সেতুর উদ্বোধন হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, ‌‘জুনের শেষ সপ্তাহের আগেই সব কাজ শেষ হয়ে যাবে। এর নাম পদ্মা সেতুই থাকবে, এটা প্রধানমন্ত্রী বলে দিয়েছেন। এ বিষয় নিয়ে আগামী ৫ থেকে ৬ দিনের মধ্যে প্রধানমন্ত্রী কথা বলবেন।’

মন্ত্রিসভার বৈঠক শেষে বৃহস্পতিবার (১৯ মে) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‌‘পদ্মা সেতুর টোল বেশি ধরা হয়নি। যদি বেশি মনে করা হয়, তাহলে সরকার পরে সেটা বিবেচনা করবে। তবে, টাকাটা ১৫ থেকে ১৬ বছরের মধ্যেই উঠে যাবে।’

সংবাদ সম্মেলনে আজকের মন্ত্রিসভার সিদ্ধান্তের বিষয় জানান খন্দকার আনোয়ারুল ইসলাম। আজকের সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে, ‘হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) আইন, ২০২২’-এর খসড়ার নীতিগত অনুমোদন, ‘ভূমি উন্নয়ন কর আইন, ২০২২’-এর খসড়ার নীতিগত অনুমোদন, ‘ভূমি সংস্কার আইন, ২০২২’-এর খসড়ার নীতিগত অনুমোদন, ‘জাতীয় মানসিক স্বাস্থ্য নীতি, বাংলাদেশ-২০২২’-এর খসড়া অনুমোদন, গত ৭ হতে ১২ মার্চ-২০২২ মেয়াদে প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরাত সফর সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিতকরণ এবং গত ২৬ ফেব্রুয়ারি হতে ১ মার্চ-২০২২ মেয়াদে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল কর্তৃক কমিশন ওয়ান দ্য লিমিটস অব দ্য কন্টিনেন্টাল সেল্ফ (সিএলসিএস)-এর ৫৪তম অধিবেশনে বাংলাদেশ কর্তৃক মহীসোপানের অ্যামেন্ডমেন্ট সাবমিশন উপস্থাপন সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিতকরণ।

/এসআই/আইএ/
সম্পর্কিত
জ্বালানি সাশ্রয়ে অফিস সময়ে পরিবর্তন, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় 
রাজধানীর ট্রাফিক ব্যবস্থাকে যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর
আইনে পরিণত হচ্ছে দুই অধ্যাদেশ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের