নতুন বছরে সংসদের বাজেট অনুমোদনে সংসদ সচিবালয় কমিশন সভা বসছে বুধবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০২২, ১৭:০৪আপডেট : ২৪ মে ২০২২, ১৭:০৪

বুধবার (২৫ মে) সংসদ সচিবালয় কমিশন সভা অনুষ্ঠিত হবে। এ সভায় আসন্ন ২০২২-২৩ অর্থ বছরের সংসদ সচিবালয়ের বাজেট অনুমোদন দেওয়া হবে। কমিশন চেয়ারম্যান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সকাল সাড়ে ১১টায় সংসদ ভবনে অনুষ্ঠিতব্য ৩৩তম কমিশন সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে।

জাতীয় সংসদ সংশ্লিষ্ট ব্যক্তিদের বেতন-ভাতাসহ আনুষঙ্গিক ব্যয় নির্বাহের জন্য এই বৈঠকে বাজেট বরাদ্দ অনুমোদন দেওয়া হয়। নতুন অর্থ বছরের বাজেট অনুমোদন ছাড়াও চলতি ২০২১-২২ অর্থ বছরের সম্পূরক বাজেট অনুমোদন দেওয়া হবে। গত বছর অনুষ্ঠিত ৩২তম সভায় চলতি অর্থ বছরে  জাতীয় সংসদের জন্য ৩৩৬ কোটি ১৪ লাখ টাকার প্রাক্কলিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছিল। এরমধ্যে পরিচালন ব্যয় ৩৩৫ কোটি ৩৯ লাখ এবং উন্নয়ন ব্যয় ৭৫ লাখ টাকা। যা ছিল আগের অর্থ বছরের তুলনায় শূন্য দশমিক ২৩ শতাংশ বেশি।

এদিকে গত বছরের বৈঠকে আসন্ন ২০২২-২৩ অর্থ বছরের বাজেট প্রক্ষেপণ অনুমোদন করা হয়েছিল। এর পরিমাণ ছিল ৩৫৯ কোটি ৬৭ লাখ  টাকা। এ হিসেব বুধবারের বৈঠকে এর পরিমাণ অর্থের কাছাকাছি অনুমোদনের জন্য তোলা হতে পারে।

জাতীয় সংসদ সংশ্লিষ্টদের বেতন-ভাতাসহ আনুষঙ্গিক ব্যয় নির্বাহের জন্য সংসদ সচিবালয় কমিশন বৈঠকে বাজেট বরাদ্দ অনুমোদন দেওয়া হয়। পরে তা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। এ ছাড়া কমিশন বৈঠকে সংসদ সচিবালয়ের নতুন পদ সৃষ্টি, প্রকল্প প্রণয়নসহ বিভিন্ন নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেওয়া হয়। এই কমিশনের চেয়ারম্যান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, আইনমন্ত্রী আনিসুল হক ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। সাধারণত বছরে একবার বাজেট অধিবেশনের আগে কমিশনের এই বৈঠক বসে।

‘জাতীয় সংসদ সচিবালয় আইন ১৯৯৪’ এ সংসদ সচিবালয় কমিশনের কার্যপরিধি নির্ধারণ করা আছে। আইন অনুযায়ী তাদের কার্য পরিধি হলো-  সংসদ সচিবালয় কমিশন সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সংখ্যা নির্ধারণ, তাদের সংখ্যার হ্রাস-বৃদ্ধি এবং উক্ত সচিবালয়ের বার্ষিক বাজেট প্রণয়ন ও বাজেটে বরাদ্দকৃত অর্থ ব্যয়ের ব্যাপারে পরামর্শ প্রদান করা এবং সংসদ সচিবালয় কমিশন এর নিজস্ব কার্যপদ্ধতি নির্ধারণ করা।

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি