হজে ব্যয় বাড়লো ৫৯ হাজার টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২২, ১৫:১৯আপডেট : ২৬ মে ২০২২, ১৬:২৫

হজের উভয় প্যাকেজের জন্য ব্যয় ৫৯ হাজার টাকা করে বাড়ানো হয়েছে। এর ফলে প্রথম প্যাকেজে ব্যয় দাঁড়িয়েছে ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা এবং দ্বিতীয় প্যাকেজ দাঁড়ালো ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা।

বৃহস্পতিবার (২৬ মে) সচিবালয়ে নিজ দফতরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

প্রতিমন্ত্রী বলেন, ‘বাড়তি ৫৯ হাজার টাকা হাজিদের ৩০ মে’র মধ্যে ব্যাংকে পরিশোধ করতে হবে। এ জন্য তফসিলি ব্যাংক শুক্র ও শনিবার খোলা থাকবে। সৌদি সরকার মোয়াল্লেম ফি বাড়ানোর কারণে এই খরচ বাড়লো।’

তিনি জানান, বেসরকারি খরচও বাড়লো ৫৯ হাজার টাকাই। সে ক্ষেত্রে বেসরকারি খরচে সর্বনিম্ন প্যাকেজ দাঁড়ালো ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা।

তবে বেসরকারিভাবে সর্বোচ্চ খরচ নির্ভর করে কে কীভাবে সেখানে খরচ করে তার ওপর। তাই সর্বোচ্চর নির্দিষ্ট হিসাব নেই বলেও জানান তিনি।

/এসআই/আইএ/এমওএফ/
সম্পর্কিত
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
বিমানবন্দরে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
হজ শেষে দেশে ফিরেছেন ২১৩৪৩ হাজি, মৃত্যু ৪৪ 
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের