পাকিস্তানের হাইকমিশনারকে তলব করে প্রতিবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:৩০আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৫২

পাকিস্তানের হাইকমিশনার সুজা আলম পাকিস্তানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা নিখোঁজ হওয়ার ঘটনায় দেশটির হাইকমিশনার সুজা আলমকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত পাকিস্তানের হাইকমিশনার এ ব্যাপারে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই তাকে সোমবারের ওই ঘটনায় কড়া প্রতিবাদ জানানো হয়।
মন্ত্রণালয়ে পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেন বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব খোরশেদ আলম ও সচিব (দ্বিপক্ষীয়) মিজানুর রহমান।
বৈঠক শেষে সুজা আলম সাংবাদিকদের জানান, সোমবারে পাকিস্তানে ঘটে যাওয়া ঘটনাটি আমাকে জানানো হয়েছে। পাকিস্তানে খোঁজখবর নিয়ে এ বিষয়ে আমি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করবো। আমাদের মধ্যে আজ সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই আলোচনা হয়েছে। আশাকরি সামনের দিনগুলোতে উভয় দেশের মধ্যে সম্পর্ক আরও ভালো হবে।
উল্লেখ্য, সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসার সামনে থেকে পাকিস্তান দূতাবাসের একজন কর্মকর্তাকে সন্দেহজনক গতিবিধির জন্য আটক করে পুলিশ। এর কয়েক ঘণ্টার মধ্যেই ইসলামাবাদে বাংলাদেশ দূতাবাসের প্রেস শাখার পার্সনাল অফিসার জাহাঙ্গীর হোসেন নিখোঁজ হন। যদিও নিখোঁজ হওয়ার সাতঘণ্টা পর তিনি ফিরে আসেন বলে খবর পাওয়া গেছে।
/এসএসজেড/এসএম/    

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের