চালের দাম বেশি কেন, খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২২, ১৬:৩৩আপডেট : ৩০ মে ২০২২, ১৬:৪৩

ভরা মৌসুমেও দেশে চালের দাম বেশি কেন, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেউ অবৈধভাবে চালের মজুত করে সংকট তৈরি করছে কিনা, তাও যাচাই-বাছাই করার নির্দেশ দেন তিনি।

সোমবার (৩০ মে) মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিব বলেন, ‘এখন ধান ও চালের ভরা মৌসুম। কিন্তু এখন চালের বাজার চড়া। এটি নিয়ে আজ মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে। অন্যান্য ব্যবসার অনুমোদন নিয়ে কেউ চাল কিনে অবৈধভাবে মজুত করছে কিনা, তাদের কাগজপত্র খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।’

সচিব বলেন, ‘কিছু দিন আগে ভোজ্যতেলের সংকট তৈরি হলে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, একইভাবে চালের মজুত হতে পারে। এ কারণে বাণিজ্যমন্ত্রী, খাদ্যমন্ত্রী, বাণিজ্য সচিব, খাদ্য সচিব ও কৃষি সচিব বৈঠক করে এ বিষয়ে পর্যালোচনা করে করণীয় ঠিক করবেন। প্রয়োজনে চালের অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। মজুতদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

/এসআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
পবিত্র ঈদে মিলাদুন্নবীতে ‘ঈদ মোবারক’ জানালেন মোদি
মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী
জুলাই আন্দোলনে নিহত জুবায়েরের বোনের চিকিৎসার ব্যবস্থা করলেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
নৌ পুলিশের অভিযান: সাড়ে ৭ হাজার ইয়াবা ও ট্রলারসহ একজন গ্রেফতার
নৌ পুলিশের অভিযান: সাড়ে ৭ হাজার ইয়াবা ও ট্রলারসহ একজন গ্রেফতার
খুলনায় জব ফেয়ার: কপাল খুললো ২৮৫ বেকার যুবকের
খুলনায় জব ফেয়ার: কপাল খুললো ২৮৫ বেকার যুবকের
সংখ্যাগরিষ্ঠতা পেয়েও প্রতিশ্রুতি রাখতে পারেনি শিবির প্যানেল
সংখ্যাগরিষ্ঠতা পেয়েও প্রতিশ্রুতি রাখতে পারেনি শিবির প্যানেল
অবৈধ দখল উচ্ছেদ অভিযান, বাবুবাজার-বাদামতলীতে ২১ মামলা ও লাখ টাকা জরিমানা
অবৈধ দখল উচ্ছেদ অভিযান, বাবুবাজার-বাদামতলীতে ২১ মামলা ও লাখ টাকা জরিমানা
সর্বাধিক পঠিত
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত