শাহজালাল বিমান বন্দরের ৩য় টার্মিনাল নির্মাণে আগ্রহী জাপান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:০২আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:০৭

শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ৩য় টার্মিনাল নির্মাণে আগ্রহ দেখিয়েছে জাপান। মঙ্গলবার দুপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে সচিবালয়ে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান জাপানি রাষ্ট্রদূত মাসাতো ওয়াতাবাবে।
রাষ্ট্রদূত বলেন, ইতোমধ্যে জাপান এ সংক্রান্ত একটি প্রস্তাব জমা দিয়েছে। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বিমান বন্দরের সার্বিক কার্যক্রমে গতি ও নিরাপত্তা বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। এ সময় মন্ত্রী ঢাকা-টোকিও বিমান চলাচলে গুরুত্বারোপ করে এ বিষয়ে  প্রধানমন্ত্রীর আগ্রহের কথা তুলে ধরেন।
বিমানমন্ত্রী বাংলাদেশে আরও বেশি পরিমাণে জাপানি পর্যটক ভ্রমণের প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, ২০১৫ সালের অক্টোবরে বাংলাদেশ বুদ্ধিস্ট সার্কিট সম্মেলন আয়োজন করেছে। বাংলাদেশে বৌদ্ধ ধর্মের প্রাচীন নিদর্শনসহ প্রায় ৫০০ স্থাপনা আছে। যা জাপানিদের আকৃষ্ট করতে পারে।
এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে রাষ্ট্রদূত জানান।

রাশেদ খান মেনন বাংলাদেশের পর্যটন খাতসহ বিভিন্ন সেক্টরে আরও অধিক  জাপানি বিনিয়োগের আহ্বান জানান। জবাবে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের অন্যতম উন্নয়ন পার্টনার জাপান। জাইকা (জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি) বাংলাদেশের যোগাযোগ, তথ্যপ্রযুক্তিসহ বহু সেক্টরে বিনিয়োগ করছে। পর্যটন শিল্পকেও তারা বিনিয়োগের ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেছে।

/সিএ/এমএনএইচ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু