বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করলে সংযোগ বিচ্ছিন্ন করুন: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
০১ জুন ২০২২, ১৯:৫৭আপডেট : ০১ জুন ২০২২, ২০:০৯

বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করলে সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি-বেসরকারি সব ধরনের প্রতিষ্ঠানসহ বিদ্যুতের গ্রাহকের ক্ষেত্রে তিনি এ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

বুধবার (১ জুন) একনেক সভায় তিনি এ নির্দেশনা দেন বলে বৈঠকের পর সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এ তথ্য জানান। প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

পরিকল্পনামন্ত্রী জানান, একনেক সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের ‘রাজশাহী এবং রংপুর বিভাগে নেসকো’র আওতাধীন এলাকায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন’ শীর্ষক প্রকল্প অনুমোদনকালে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের বকেয়া বিদ্যুৎ বিলের বিষয়টি আলোচনায় আসে।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ বিল বকেয়া থাকলে সরকারি ও বেসরকারি সব ধরনের লাইন কেটে দিতে বলেন।

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, প্রধানমন্ত্রী স্ট্রং নির্দেশনা দিয়েছেন যে আপনি আইন অনুযায়ী ব্যবস্থা নেন। নোটিশ দেন, যদি পাওনা না দেয় তাহলে লাইন কেটে দেন। 

 

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
মশক নিধন বৈজ্ঞানিক বিষয়, ডোবার পাশে সমাধান নেই: আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম