বৈশাখী মেলায় গানের আয়োজন, কমিটির সঙ্গে দর্শকদের সংঘর্ষে নিহত ১

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৪, ১৮:০৪ আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ১৮:০৪

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গানের আয়োজক কমিটির সঙ্গে দর্শকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই জন। এর মধ্যে একজনকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় পাকুন্দিয়া থানার ওসি আসাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নারান্দী ইউনিয়নের পোড়াবাড়ীয়া মেলা বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন। মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং দোষীদের আইনের আওতায় আনতে চেষ্টা অব্যাহত রয়েছে।

সংঘর্ষের ঘটনায় নিহত শরীফ উদ্দিন (২৮) সুখিয়া ইউনিয়নের কুষাকান্দা গ্রামের হোসেন উদ্দিনের ছেলে। আহতরা হলেন- একই গ্রামের শাহজাহানের ছেলে আজাদ মিয়া (২৮) ও সুরুজ মিয়ার ছেলে লিটন মিয়া (৪৫)। এর মধ্যে গুরুতর আহত একজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরজনকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা গেছে, জেলার পাকুন্দিয়া উপজেলার নারান্দী ইউনিয়নের পোড়াবাড়ীয়া গ্রামে বৈশাখী মেলার আয়োজন করা হয়। মেলা শেষে কমিটিকে না জানিয়ে গ্রামের সজিব, সোহেল, শাহিনসহ কয়েকজন যুবক মিলে গানের আয়োজন করেন। গান চলাকালে হঠাৎ গান বন্ধ হয়ে যায়। এ সময় আয়োজক কমিটির সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে দর্শকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে শরীফ উদ্দিন, আজাদ মিয়া ও লিটন মিয়া গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এখানে প্রাথমিক চিকিৎসা শেষে শরীফ উদ্দিন ও আজাদ মিয়াকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতে শরীফ মারা যান।

মেলা কমিটির সাধারণ সম্পাদক ও নারান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুছলেহ উদ্দিন জানান, মেলা শেষ হয়েছে প্রায় সাত দিন হয়েছে। এ ছাড়াও মেলা কমিটিকে না জানিয়ে গ্রামের কতিপয় যুবক গানের আয়োজন করে। শুনেছি এই গানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়েছে। যা খুবই দুঃখজনক ও নিন্দনীয়।

/এফআর/
সম্পর্কিত
রাতে মসজিদের মাইকে ঘোষণা, রাতভর পুলিশের পাহারা, তবু ৫ গ্রামে সংঘর্ষ
যার যা আছে তাই নিয়ে মাঠে উপস্থিত থাকার ঘোষণা, এরপর ৪ গ্রামের সংঘর্ষ
ইউপি নির্বাচনে প্রার্থিতা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি