আর কখনোই পঁচাত্তর ফিরে আসবে না: কৃষিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০২২, ১৮:১৫আপডেট : ০৫ জুন ২০২২, ১৮:৪৩

এ দেশে আর কখনোই ’৭৫ ফিরে আসবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি জানিয়েছেন, স্বাধীনতাবিরোধী ও একাত্তরের পরাজিত শক্তি ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল। সেই শক্তিই ‘পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ বলে স্লোগান দিচ্ছে।

রবিবার (৫ জুন) ঢাকায় জাতীয় জাদুঘর মিলনায়তনে পরিবেশ দিবসের আলোচনা সভায় কৃষিমন্ত্রী এ কথা বলেন।

বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি ‘এক পৃথিবী: বাংলাদেশ প্রেক্ষিত এবং বিশ্ব পরিবেশ দিবস’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে।

কৃষিমন্ত্রী জানিয়েছেন, তারাই ধরিত্রীর নেত্রী, মানবতার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চায়। বাংলাদেশকে আবার পাকিস্তান বানাতে চায়। কিন্তু এ দেশের জনগণ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা এদের কঠোরভাবে মোকাবিলা করবে।

কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ. ম. রেজাউল করিম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রিয়াজুল কবীর কাওছার বক্তব্য রাখেন। বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দকার বজলুল হকের সভাপতিত্বে এবং বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক সাদেকা হালিম, বিসিএসআইআরের চেয়ারম্যান আফতাব আলী শেখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের বড় ঝুঁকির মধ্যে রয়েছে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের ফলে দেশের খাদ্য নিরাপত্তা ব্যবস্থা হুমকির মুখে পড়তে পারে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার জলবায়ু মোকাবিলায় সঠিক পথে রয়েছে। এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনেও সঠিক পথে রয়েছে।

কৃষিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন হোক বা না হোক, কৃষিতে আমাদের চ্যালেঞ্জ একটিই, সেটি হলো খাদ্য নিরাপত্তা। সেজন্য আমরা জলবায়ু পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে ও প্রতিকূলতাকে মোকাবিলা করে কৃষি উৎপাদন বৃদ্ধির ওপর জোর দিচ্ছি। জলবায়ু পরিবর্তন সহনশীল বা প্রতিকূল পরিবেশে চাষের উপযোগী ধানসহ বিভিন্ন ফসলের জাত উদ্ভাবন ও সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হচ্ছে। ইতোমধ্যে লবণ, জলমগ্নতা, খরা সহনশীল অনেক জাত উদ্ভাবিত হয়েছে এবং তা সম্প্রসারণ করা হচ্ছে।

/এসআই/এমএস/এমওএফ/
সম্পর্কিত
চামড়ার দাম কম পাওয়ার কারণ জানালেন কৃষিমন্ত্রী
আমিও কৃষক, আমার ধানটা এরকম পচলে বুঝতাম কত কষ্ট: কৃষিমন্ত্রী
আলুর ব্যবহার বাড়াতে বললেন কৃষিমন্ত্রী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম