পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর নিয়ে ফখরুলের বক্তব্য বছরের সেরা আবিষ্কার: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২২, ১৫:২৮ আপডেট : ০৬ জুন ২০২২, ১৫:২৮

পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর খালেদা জিয়া করেছেন— ‌‌‌বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‌‌‘মির্জা ফখরুল স্বপ্নে দেখেই এমন কাল্পনিক বক্তব্য দিয়েছেন।’

সোমবার (৬ জুন) নিজ বাসভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এমন কথা বলেন। 

ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতারা ইদানীং এমন অনেক দিবাস্বপ্ন দেখছেন। এটিও সেই দিবাস্বপ্নেরই অংশ। পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর নিয়ে ফখরুল সাহেবের এ বক্তব্য বছরের সেরা আবিষ্কার।’

তিনি বলেন, মিথ্যাচার বিএনপির ধর্ম এটা সবাই জানে। তবে দিনে দুপুরে নির্জলা মিথ্যাচারের একটি নতুন রেকর্ড।’

মির্জা ফখরুলকে উদ্দেশ করে সাধারণ সম্পাদক কবে, ‘কখন এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন? নব আবিস্কৃত সেই ভিত্তিপ্রস্তরের ছবি দেখতে চাই।’

তিনি বলেন, প্রকৃতপক্ষে দেশরত্ন শেখ হাসিনাই ২০০১ সালের ৪ জুলাই পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, যা ইতিহাসের অংশ। তখনকার গণমাধ্যমে খবর প্রকাশিত এবং এই সেতুর ভিত্তিপ্রস্তরের ছবিও পত্র-পত্রিকায় প্রকাশিত হয়, যা এখনও সংগৃহীত আছে। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতারা যা বলছেন তাতে মনে হয় কয়েকদিন পরে হয়তো বলবেন, ‘পদ্মা সেতু জিয়াউর রহমানের স্বপ্ন। বিএনপির কাজই হলো গোয়েবলসীয় কায়দায় নিরেট মিথ্যাচারকে বারবার উচ্চারণ করে সত্যে রূপদানের অপচেষ্টা করা।’ 

তিনি বলেন, ‘পদ্মা সেতু নিয়ে বিএনপির অতীত ষড়যন্ত্র অব্যাহত মিথ্যাচার এবং গুজব এ সেতুর নির্মাণকে কোনোভাবেই বন্ধ করতে পারেনি। পদ্মার বুকে দেশরত্ন শেখ হাসিনার সাহসী নিজস্ব অর্থায়নে গৌরবের এবং সক্ষমতার সেতু নির্মিত হওয়ায় বিএনপি নেতারা অন্তর্দহনে দগ্ধ হচ্ছেন।’ 

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নিজেরা তো কিছুই করেইনি, এখন দেশের উন্নয়নে তাদের গাত্রদাহ হয়। পদ্মা সেতুকে ঘিরে তাদের নানান অপপ্রচারের সাথে এখন যুক্ত হলো বেগম জিয়ার ভিত্তিপ্রস্তর উদ্বোধনের রূপকথার গল্প। এ গল্প সত্যের অপলাপ ছাড়া আর কিছু নয়।’

/ইএইচএস/ইউএস/
সম্পর্কিত
টোল আদায়ে অনিয়মের মামলা: শেখ হাসিনাসহ ১৭ জনের প্রতিবেদন ১০ ডিসেম্বর
কোন অপরাধে কী সাজা পেলেন ওবায়দুল কাদের
কাদেরসহ যে ৫ জনের অর্ধেক সম্পত্তি পাবে জুলাই ফাউন্ডেশন
সর্বশেষ খবর
বাবার বিরুদ্ধে আপত্তিকর ছবি রাখার অভিযোগে ‘গভীরভাবে মর্মাহত’ মেগান
বাবার বিরুদ্ধে আপত্তিকর ছবি রাখার অভিযোগে ‘গভীরভাবে মর্মাহত’ মেগান
আ.লীগের অফিস হয়ে গেলো এনসিপির জেলা কার্যালয়!
আ.লীগের অফিস হয়ে গেলো এনসিপির জেলা কার্যালয়!
সংকটাপন্ন অবস্থায় কিংবদন্তি রেফারি মনসুর আজাদ
সংকটাপন্ন অবস্থায় কিংবদন্তি রেফারি মনসুর আজাদ
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
সর্বাধিক পঠিত
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
আখ কাটার কাজ চালিয়ে যেতে জরায়ু কেটে ফেলছেন ভারতের নারী শ্রমিকরা
আখ কাটার কাজ চালিয়ে যেতে জরায়ু কেটে ফেলছেন ভারতের নারী শ্রমিকরা
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে