নেত্রীকে হত্যার হুমকি দিচ্ছে, আমরা কি আঙুল চুষবো: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২২, ১২:৪২আপডেট : ০৭ জুন ২০২২, ১২:৪২

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আমার নেত্রীকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, আমরা কি ঘরে বসে আঙুল চুষবো?’ সবধরনের ষড়যন্ত্রের গন্ধ মাটি চাপা দিতে দলীয় নেতাকর্মীদের ‘তৈরি হয়ে যাওয়ার’ আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৭ জুন) ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এমন আহ্বান জানান। এসময় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভায় যুক্ত ছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এর আগে সকালে আওয়ামী লীগের নেতারা ধানমন্ডি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেন।

বঙ্গবন্ধু এভিনিউর আলোচনা সভায় ওবায়দুল কাদের বলেন, ‘বিশ্বব্যাংক আমাদের চুরির অপবাদ দিয়েছে, দুর্নীতির অপবাদ দিয়েছে। কানাডার আদালতে প্রমাণ হয়ে গেছে আমরা চোর না, আমরা বীরের জাতি। এই পদ্মা সেতু শেখ হাসিনার অসম সাহসের প্রতীক। এই পদ্মা সেতু বীর বাঙালির সাধ্যমত্তার প্রতীক। এই পদ্মা সেতু বাংলাদেশের জনগণের অহংকারের প্রতীক।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘স্বল্পোন্নত দেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করলেন, এটা আপনার (প্রধানমন্ত্রী) অপরাধ। সে জন্য আপনাকে মৃত্যুর হুমকি দিচ্ছে, হত্যার হুমকি দিচ্ছে। প্রকাশ্যে গালিগালাজ করছে অশ্রাব্য ভাষায়।’

তিনি বলেন, ‘আমি মির্জা ফখরুলকে বলেছিলাম এইগুলো সামলান। পরিণতি হবে ভয়াবহ, আগুন নিয়ে খেলবেন না। শেখ হাসিনাকে হত্যার হুমকি দেবেন, আর ফখরুল আমাকে বলবেন সংযত ভাষায় কথা বলতে? আমি অসংযত নই। আমি বলেছি, আমার নেত্রীকে হত্যার হুমকি দিচ্ছেন, আমি কি ঘরে বসে আঙুল চুসবো?’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আপনারা তৈরি হয়ে যান। রাজপথ আমরা ছাড়িনি।’

গত ৪ জুন ‘শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি’র প্রতিবাদে সারাদেশে কর্মসূচি হাতে নিয়েছিল জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমি অবাক হয়ে শুনেছি, সারাদেশে এই বিক্ষোভ ইউনিয়ন পর্যন্ত হয়েছে। আমরা ৬ দফার শক্তিতে বলিয়ান, আমরা স্বাধীনতার চেতনায় মহিয়ান। আমরা আমাদের আস্থার বাতিঘর দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আস্থাবান। আসুন, ষড়যন্ত্রের গন্ধ মাটি চাপা দিয়ে ঘাতকের ষড়যন্ত্র নসাৎ করে আবারও জেগে উঠি। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে তার সুযোগ্য কন্যার হাতকে আরও শক্তিশালী, আরও মজবুত করি। কাঁপন ধরাই দেশবিরোধী ষড়যন্ত্রের বেদীমূলে।’
  
গণভবন প্রান্ত থেকে আলোচনা সভাটি সঞ্চালনা করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ।

/ইএইচএস/ইউএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ