শুরুতে যে পদ্ধতিতে আদায় হবে পদ্মা সেতুর টোল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০২২, ১৮:৪৪আপডেট : ১২ জুন ২০২২, ১৯:০৫

পদ্মা সেতুর টোল আদায় ব্যবস্থাপনা শুরুতে অটোমেশন হচ্ছে না। প্রথমে ম্যানুয়ালি টোল আদায় চলবে। আর অটোমেশনের জন্য অন্তত ছয় মাস অপেক্ষা করতে হবে। অবশ্য ছয় মাস পরে অটোমেশন হলেও সেটা হবে আংশিক।

রবিবার (১২ জুন) মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর অফিসে এক সংবাদ সম্মেলনে সেতু সচিব মঞ্জুর হোসেন এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘টোল আদায়ে ম্যানুয়াল ও অটোমেশন দুই পদ্ধতিই চলবে। প্রথমে একটি কাউন্টারে অটোমেশন হবে। পর্যায়ক্রমে অন্যগুলোতে করা হবে। তবে আমরা শুরুতে অটোমেশনে যাচ্ছি না। টোল আদায়ের যারা দায়িত্ব পেয়েছেন, তাদের ছয় মাস লাগবে। এরপর তারা একটি কাউন্টারে অটোমেশন চালু করবে। ম্যানুয়াল পদ্ধতিতে নগদ টাকা প্রদান এবং ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে টোল প্রদান করা যাবে।’

সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পরদিন ২৬ জুন টোল প্রদানের মাধ্যমে যানবাহন সেতু পার হতে পারবে।’

সেতুর নির্মাণ খরচ সরকারের কাছ থেকে লোন নিয়ে করা হয়েছে উল্লেখ করে কাদের বলেন, ‘৩০ বছরে সেতু বিভাগ সরকারকে ৩৬ হাজার কোটি টাকা প্রদান করবে। এছাড়া নদী শাসনসহ সেতুর মেনটেইন খরচ রয়েছে।’

এ সময় চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এমএম কামাল, অসীম কুমার উকিল, বিপ্লব বড়ুয়া, ইকবাল হোসেন অপু, আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজী, নাহিম রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম