‘পদ্মা সেতুর জন্য বঙ্গবন্ধুর পরিবার অপমানসূচক কথা শুনেছে’

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১২ জুন ২০২২, ১৯:৩৫আপডেট : ১২ জুন ২০২২, ১৯:৩৫

পদ্মা সেতুকে নিজেদের সক্ষমতা ও সামর্থ্যের প্রতীক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, পদ্মা সেতু আমাদের সক্ষমতা ও সামর্থ্যের প্রতীক। পদ্মা সেতু সব অপমানের বিরুদ্ধে প্রতিশোধের প্রতীক। এই সেতুর জন্য বিশ্ব ব্যাংক প্রতিনিধির মুখে বঙ্গবন্ধুর পুরো পরিবার অপমানসূচক কথা শুনেছে। 

রবিবার (১২ জুন) বিকালে পদ্মা সেতু সার্ভিস এরিয়ার সভাকক্ষে সাংবাদিকদের মিলনমেলায় এসব কথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, বিশ্ব ব্যাংক পদ্মা সেতুর অর্থায়ন থেকে সরে যাওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোর গলায় বলেছিলেন আমাদের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হবে। কিন্তু সেই পদ্মা সেতু এখন স্বপ্ন নয়, দৃশ্যমান বাস্তবতা।

সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতুর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা একা লড়েছেন। পদ্মা সেতুকে বাধাগ্রস্ত করতে অনেক চক্রান্ত হয়েছে। আমাদের গ্রেফতারের চেষ্টা হয়েছে। অবশেষে কানাডার আদালত রায় দিয়েছে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পে কোনও দুর্নীতি হয়নি। সব বাধা বিপত্তি কাটিয়ে ইতোমধ্যে পদ্মা সেতুর স্বপ্ন বাস্তবায়ন হয়েছে যা জাতির গর্বের সম্পদ।

এ সময় মন্ত্রী বলেন, পদ্মা সেতু নিয়ে যারা বিরোধিতা করেছে তাদের সবাইকে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকেও আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

এ সময়ে উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, চিফ হুইপ নুরে আলম চৌধুরী লিটন,পানি সম্পদ উপমন্ত্রী একে এম এনামুল হক শামীম, আ.লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ। 



/টিটি/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম