পদ্মা সেতু নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যা নিশ্চিত করলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২২, ২৩:১৬আপডেট : ১৭ জুন ২০২২, ২৩:১৭

পদ্মা সেতু চীনের ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের অংশ নয়। এই সেতু তৈরিতে বিদেশি সাহায্যও নেওয়া হয়নি। শুক্রবার (১৭ জুন) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিছু মহল পদ্মা সেতু বিদেশি অর্থায়নে তৈরি হয়েছে এবং এটাকে ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের অংশ হিসেবে দেখানোর চেষ্টা করছে।

‘বেল্ট অ্যান্ড রোড’ হলো চীনের উদ্যোগে শুরু হওয়া এমন এক কৌশল যাতে এশিয়ার সঙ্গে সরাসরি আফ্রিকা ও ইউরোপের সড়ক ও সমুদ্র যোগাযোগ তৈরি করা হবে। আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধিসহ বাণিজ্য ও অর্থনীতির গতি বাড়ানোই এই ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের লক্ষ্য।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয় পররাষ্ট্র মন্ত্রণালয় দ্ব্যার্থহীনভাবে বলতে চায় গোটা সেতুটি বাংলাদেশ সরকারের অর্থায়নে তৈরি এবং কোনও দ্বিপক্ষীয় বা বহুপক্ষীয় সংস্থা এতে আর্থিক অবদান রাখেনি। দেশি-বিদেশি নির্মাণ কোম্পানিগুলোর মাধ্যমে এটি বাস্তবায়ন করা হয়েছে।

/এসএসজেড/এফএ/
সম্পর্কিত
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘের অ্যাসেম্বলি হলে খলিলুর রহমান 
এলডিসি’র বিষয়ে সুইজারল্যান্ডের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম