পদ্মা সেতু বাংলাদেশের ঘুরে দাঁড়ানো ও হার না মানার প্রতীক: স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২২, ১৭:৪২আপডেট : ১৮ জুন ২০২২, ১৮:৫৭

পদ্মা সেতু বাংলাদেশের উন্নয়ন, বিজয়, গৌরব এবং ঘুরে দাঁড়ানো ও হার না মানার প্রতীক বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শনিবার (১৮ জুন) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে পদ্মা সেতু নিয়ে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির এক জাতীয় সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

‘শেখ হাসিনার পদ্মা সেতু নির্মাণ: বিশ্ব ব্যবস্থায় বাংলাদেশ তথা উন্নয়নশীল দেশসমূহের এক যুগান্তকারী বিজয়’ শীর্ষক সেমিনারে স্পিকার বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ ইট-পাথরের তৈরি নয়, এর সঙ্গে কোটি মানুষের ভালোবাসা, আবেগ, গৌরব মিশে আছে। বাঙালি জাতি যেকোনও প্রতিকূল পরিবেশে ঘুরে দাঁড়াতে পারে, এই সেতু তার প্রমাণ।

তিনি বলেন, পদ্মা সেতুর মাধ্যমে কেবল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষই উপকৃত হবে না, বরং সারা দেশের বাণিজ্য, আঞ্চলিক বাণিজ্য, দক্ষিণ এশিয়ায় সংযোগ, শিল্প বিপ্লব ঘটবে। কৃষি সম্প্রসারণ, অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থ-সামাজিক অগ্রগতি হবে এই সেতুর মাধ্যমে। পদ্মা সেতু বাংলাদেশের বহুমাত্রিক ক্ষেত্র সৃষ্টি করবে।

সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান বলেন, পদ্মা সেতু নির্মাণে বাংলাদেশের একটি লাভ হয়েছে। তা হলো, এই ধরনের সেতু তৈরির সক্ষমতা সম্পর্কে বিশ্বাস, আমাদের আত্মবিশ্বাস এবং সরকার, রাষ্ট্র ও জনগণের মধ্যে আত্মিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে। সেদিক দিয়ে প্রতীকী অর্জনটা টাকা-পয়সার চেয়ে অনেক বেশি।

সেমিনারে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. সামসুল আলম বলেন, পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসের প্রতীক, বাঙালির শতবর্ষে সাহসিকতার প্রতীক হয়ে থাকবে এটি। জাতিকে প্রথমবারের মতো আর্থিক সামর্থ্যের পরিচয়ও বহন করে এই পদ্মা সেতু।

অর্থনীতিবিদ ড. এম খলীকুজ্জমান বলেন, রাজনৈতিক সত্তা দিয়ে পদ্মা সেতু বিবেচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি তৈরি করে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন তিনি। এই সেতুর মাধ্যমে দেশের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থা আরও সমৃদ্ধ হবে, আমাদের অগ্রগতি আরও সুদৃঢ় ও ত্বরান্বিত করবে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আরও বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. সামসুল আলম, অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ, সাবেক প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান, পানিসম্পদ ও জলবায়ু বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত প্রমুখ।

/এমআরএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম