বিশ্ব অর্থনীতি টালমাটাল হলেও বাংলাদেশের অবস্থা এখনও ভালো: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২২, ১৮:৩৮আপডেট : ১৮ জুন ২০২২, ১৮:৫৩

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ও করোনাভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতি যেখানে টালমাটাল সেখানে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এখনও ভালো আছে।

শনিবার (১৮ জুন) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন (বিআরএসএ) আয়োজিত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, একটা দেশ আর্থিকভাবে সচ্ছল থাকতে ৩ মাসের আমদানি বিল পরিশোধ করার মতো রিজার্ভ থাকতে হয়। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ও করোনাভাইরাসের অতিমারির কারণে বিশ্ব অর্থনীতি এখন অনেক ক্ষেত্রে টালমাটাল। পাকিস্তানের যেখানে ২ মাস এবং শ্রীলঙ্কার মাত্র ১ দিনের আমদানি বিল পরিশোধের সামর্থ্য রয়েছে, সেখানে বাংলাদেশের সাত থেকে সাড়ে সাত মাসের আমদানি বিল পরিশোধ করার মতো রিজার্ভ রয়েছে। কিন্তু এরপরেও আমরা সতর্ক। আমরা চাই মিতব্যয়ী হতে।

জনগণকে মানসম্মত সেবা প্রদানের নির্দেশনা দিয়ে সাব-রেজিস্ট্রারদের উদ্দেশ্যে আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে এখন বাংলাদেশ বদলে গেছে, এই বদলে যাওয়া বাংলাদেশের সঙ্গে সাব-রেজিস্ট্রারদের খাপ খাইয়ে চলতে হবে।

তিনি বলেন, আমরা চাই মামলাজট কমুক। কিন্তু অনেক মামলার শুরু হয় জমিজমার বিরোধ নিয়ে। এ বিরোধ কমানোর জন্য রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট ডিজিটাইজড করা হচ্ছে। সারা দেশের সব সাব-রেজিস্ট্রি অফিসে ই-রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু করা সম্ভব হলে জনগণকে দ্রুত রেজিস্ট্রেশন সেবা দেওয়া সম্ভব হবে। সাথে জমিজমা সংক্রান্ত বিরোধও কমবে।

আনিসুল হক বলেন, দক্ষতার সাথে ই-রেজিস্ট্রেশন সেবা দেওয়ার জন্য সাব-রেজিস্ট্রারদের সর্বাধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এই বিভাগে এখন পিএসসি থেকে নিয়োগ দেওয়া হচ্ছে। প্রতিটি উপজেলায় আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত সাব-রেজিস্ট্রি অফিস ভবন বানিয়ে দেওয়া হচ্ছে। বিআরএসএ’র দীর্ঘদিনের দাবি অনুযায়ী নিবন্ধন পরিদফতরকে উন্নীত করা হয়েছে। সব কর্মকর্তার দেশে-বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। উন্নয়ন প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন জেলায় জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রার অফিস ভবন নির্মাণ করা হয়েছে।

বিআরএসএ’র সভাপতি মো. জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মো. মইনুল কবির, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, নিবন্ধন অধিদফতরের মহাপরিদর্শক শহীদুল আলম ঝিনুক, বিআরএসএ’র মহাসচিব মো. জাহিদ হোসেন প্রমুখ।

/বিআই/এমএস/এমওএফ/
সম্পর্কিত
মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দিচ্ছে: আইনমন্ত্রী
১ জুন রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার শুরু হবে: আইনমন্ত্রী
নাসীরুদ্দীন পাটওয়ারীর ঘটনাকে রাজনৈতিকভাবে দেখছে বিএনপি: আইনমন্ত্রী
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম