বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২২, ১৯:৪৮আপডেট : ২৪ জুন ২০২২, ১৯:৪৮

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান সরকার। শুক্রবার (২৪ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগামীকাল শনিবার (২৫ জুন) দেশের বৃহত্তম এই সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যুক্তরাষ্ট্রের অভিনন্দন বার্তায় বলা হয়েছে, টেকসই পরিবহন অবকাঠামো তৈরি করা হলে মানুষের মধ্যে যোগাযোগ ও পণ্য পরিবহন কার্যকরীভাবে করা যায় এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও বলা হয়েছে, পদ্মা সেতু বাংলাদেশে নতুন এবং গুরুত্বপূর্ণ যোগাযোগ তৈরি করবে এবং বাণিজ্য ও জীবনমানের উন্নতি করবে। দক্ষিণ এশিয়াতে কানেক্টিভিটি প্রসারে বাংলাদেশের নেতৃত্বের এটি আরেকটি উদাহরণ।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদ্মা সেতুর জন্য অভিনন্দন জানিয়েছেন।

বার্তায় তিনি বলেছেন, ‘পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের কাজ সমাপ্তিতে আমি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান এবং তার দেশের জনগণকে পাকিস্তানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’

বাংলাদেশকে ‘ভ্রাতৃপ্রতিম’ রাষ্ট্র হিসেবে উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন যাত্রায় এই সেতুটির উদ্বোধন একটি দৃষ্টান্ত।’ এটি বাংলাদেশকে অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই ও স্থায়ী উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে; যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় সংকল্পের একটি প্রমাণ বলেও মনে করেন তিনি।

তিনি বলেন, ‘এরই ধারাবাহিকতায়, আমি রাষ্ট্রপ্রধানের সুস্বাস্থ্য কামনা করছি। সেই সঙ্গে বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণের দীর্ঘস্থায়ী উন্নতি ও সমৃদ্ধির জন্য আমি পাকিস্তানের পক্ষ থেকে আমার ব্যক্তিগত অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।’

/এসএসজেড/ইউএস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম