দুর্যোগ-প্রবণ এলাকায় বেশি বরাদ্দ রাখার সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০২২, ১৯:৪৩আপডেট : ২৭ জুন ২০২২, ১৯:৪৩

ত্রাণ বরাদ্দের ক্ষেত্রে সমহার-নীতি অনুসরণের পরিবর্তে প্রয়োজনকে প্রাধান্য দিয়ে বেশি দুর্যোগ-প্রবণ এলাকায় বেশি পরিমাণে বরাদ্দ রাখার সুপারিশ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

সোমবার (২৭ জুন) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয় বলে বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বৈঠকে সুনামগঞ্জ ও সিলেট এলাকার বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানানো হয়। বন্যা-প্লাবিত জেলাগুলোতে বন্যা-পরবর্তী দুর্যোগ ব্যবস্থাপনায় নিরাপদ পানি নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক টিউবওয়েল, ঘরবাড়ি মেরামতের টিন, স্কুল ঘর মেরামত, পানিবাহিত রোগ-বালাই রোধে ওষুধপত্র সরবরাহের সুপারিশ করা হয়।

বন্যাকবলিত জনগণের মাঝে কী পরিমাণ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে, মানুষের কষ্ট লাঘবে আরও কী পরিমাণ সাহায্য প্রয়োজন, বন্যাদুর্গতদের ক্ষয়ক্ষতি নিরূপন এবং বন্যাপরবর্তী দুর্যোগ কাটিয়ে উঠতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণে সংসদীয় কমিটির জন্য সরেজমিনে পরিদর্শন করবে সংসদীয় কমিটি। আগামী শনিবার কমিটির বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম, কমিটির সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান, পঞ্চানন বিশ্বাস, আফতাব উদ্দিন সরকার, মীর মোস্তাক আহমেদ, জুয়েল আরেং, মজিবুর রহমান চৌধুরী এবং কাজী কানিজ সুলতানা বৈঠকে অংশ নেন।

 

/ইএইচএস/আইএ/
সম্পর্কিত
১০০ বই ডিজিটালাইজ করে ই-বুক সিস্টেম চালুর সুপারিশ 
সংসদে নতুন সাউন্ড সিস্টেম স্থাপনের সুপারিশ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ক্ষমতাসীন দলের সংসদীয় বৈঠক আজ, চূড়ান্ত হবে যেসব সিদ্ধান্ত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম