জিসিসির সঙ্গে সমঝোতা স্মারকে সই করবে ঢাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২২, ১৭:৫৮আপডেট : ২৯ জুন ২০২২, ১৭:৫৮

মধ্যপ্রাচ্যের ছয়টি দেশের জোট গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) সঙ্গে সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই করবে বাংলাদেশ। সব ঠিক থাকলে সংস্থাটির মহাসচিব ড. নায়েফ ফালাহ এম আল-হাজরাফ এ বছরের কোনও এক সময় ঢাকা সফর করে ওই চুক্তি সই করবেন।

বুধবার রিয়াদের জিসিসি’র সচিবালয়ে অনুষ্ঠিত সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. জাবেদ পাটোয়ারীর সঙ্গে এক বৈঠকে একথা জানান জিসিসি মহাসচিব।

দূতাবাস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ও জিসিসি সচিবালয় ইতোমধ্যে সমঝোতা স্মারকটি চূড়ান্ত করেছে এবং পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন সমঝোতা স্মারকে সইয়ের জন্য জিসিসির মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

জলবায়ু পরিবর্তন, বিশ্ব শান্তি এবং অন্যান্য অনেক বিষয়ে বাংলাদেশের গঠনমূলক ভূমিকা প্রশংসনীয় বলে উল্লেখ করেন মহাসচিব। বাংলাদেশ ও জিসিসি পারস্পরিক সুবিধার জন্য অগ্রাধিকার ভিত্তিক ক্ষেত্র চিহ্নিতকরণ ও সে সব ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে পারে বলে মহাসচিব জানান।

তিনি আরও বলেন, বাংলাদেশ একটি খাদ্য উৎপাদনকারী দেশ এবং কৃষিক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা ও অভিজ্ঞতা জিসিসি সদস্য রাষ্ট্রগুলোর খাদ্য নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বাংলাদেশের রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী উল্লেখ করেন, জিসিসি দেশ এবং মধ্যপ্রাচ্য বিশ্বের অন্যতম জ্বালানি যোগানদাতা অঞ্চলটি বিশ্ব রাজনীতিতে বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সে কারণে এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা সবার জন্য গুরুত্বপূর্ণ।

তিনি ইয়েমেনে শান্তির জন্য সাম্প্রতিক উদ্যোগের জন্য জিসিসি মহাসচিবের প্রশংসা করেন এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে জিসিসির সম্পৃক্ততারও প্রশংসা করেন।

বৈঠকে দূতাবাসের কাউন্সিলর হুমায়ূন কবির উপস্থিত ছিলেন।

/এসএসজেড/এফএ/
সম্পর্কিত
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘের অ্যাসেম্বলি হলে খলিলুর রহমান 
এলডিসি’র বিষয়ে সুইজারল্যান্ডের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম