শিক্ষকদের কর্মবিরতি স্থগিতের মেয়াদ বাড়লো

ঢাবি প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:০২আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:০২

শিক্ষকদের কর্মবিরতি স্থগিতের মেয়াদ বাড়লো বেতন কাঠামোর বৈষম্য নিয়ে দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের চলমান কর্মবিরতি আগামী  ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে। এর আগে গত ১৯ জানুয়ারি এক বৈঠকের মাধ্যমে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত কর্মবিরতি স্থগিত করা হয়।
বৃহস্পতিবার দুপুর ১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানান বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. মাকসুদ কামাল।
এসময় সম্মেলনে ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মাকসুদ কামাল জানান, কর্মবিরতি স্থগিত চলাকালে এরমধ্যে কয়েক দফায় বিশ্ববিদ্যায় মঞ্জুরী কমিশনের সাথে আলোচনা করা হয়েছে। গত দুই তারিখে চারজন আমলার সাথেও এবিষয় নিয়ে বৈঠক করা হয়।
তিনি আরও বলেন, আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত আমরা অপেক্ষা করবো। এরমধ্যে কোন সম্মানজনক সমাধান আসলে আমরা আবার বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত জানাবো। আর সমাধান না হলে সেটার প্রেক্ষিতেও পরবর্তী কর্মসূচি জানানো হবে।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর থেকে বেতন কাঠামোর বৈষম্য দূরিকরণে লাগাতার কর্মবিরতির পালন করতে শুরু করেন শিক্ষকরা। এর মাঝে প্রধানমন্ত্রীর সাথে এক বৈঠকের পর ১৯ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্ত জানায় ফেডারেশন।

/এসআর/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী