বঙ্গবন্ধু সেতু ইকোপার্কে আগুন, পুড়ে গেছে শতাধিক গাছ

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:২৬আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৩১

সিরাজগঞ্জের সায়দাবাদ এলাকার ইকোপার্কে বৃহস্পতিবার দুপুরে আগুন লেগে যমুনা নদীর পশ্চিমপাড়ে সেতুর গাইড বাঁধ সংলগ্ন ইকোপার্কের উত্তর-পশ্চিমাংশে আকস্মিক অগ্নিকাণ্ডে বিশাল ছনক্ষেতসহ বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ পুড়ে গেছে। দুপুর পৌনে ২টার দিকে এ আগুনের সূত্রপাত ঘটে। সেতু কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিসের লোকজন ও পার্ক কর্তৃপক্ষ টানা এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন লাগার কারণ তাৎক্ষণিক ভাবে জানা যায়নি, তবে পুলিশের ধারণা সিগারেটের আগুন থেকে এর সূত্রপাত ঘটে। 

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি রকিবুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে পার্কে আগত দর্শনার্থীদের ফেলে দেওয়া সিগারেটের আগুন থেকে এর সূত্রপাত হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, পার্ক কর্তৃপক্ষ ও সিরাজগঞ্জ দমকল বাহিনীর ৩টি ইউনিট টানা এক ঘণ্টা চেষ্টার পর বিকাল ৩টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

/জেবি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের