সড়কপথে টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০২২, ০৯:৩৮আপডেট : ০৪ জুলাই ২০২২, ১২:১১

প্রায় সাড়ে তিন বছর পর সড়কপথে জন্মভূমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই যাত্রায় প্রধানমন্ত্রীর পুত্র ও আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং কন্যা সায়মা ওয়াজেদ পুতুলও তার সঙ্গে রয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী আজ সোমবার (৪ জুলাই) সকাল ৮টার কিছুক্ষণ পরে টুঙ্গিপাড়ার উদ্দেশে ঢাকা ছাড়েন। সকাল ৮টা ৫০ মিনিটে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় টোল দেন।

পরে সেতুর মাঝামাঝি গিয়ে পুত্র ও কন্যাকে নিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। সেতু পার হয়ে জাজিরা প্রান্তের ফলকের সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলেন। সেখানে প্রায় আধাঘণ্টার মতো যাত্রা বিরতি নেয় প্রধানমন্ত্রীর গাড়িবহর। যাত্রা বিরতি শেষে আবারও তারা টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা শুরু করেন।

এদিকে প্রধানমন্ত্রীর যাত্রা উপলক্ষে মাদারীপুরের শিবচরের পাচ্চর প্রান্তে সড়কের পাশে জড়ো হয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাদের হাতে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানারও রয়েছে।

/ইএইচএস/ইউএস/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
মশক নিধন বৈজ্ঞানিক বিষয়, ডোবার পাশে সমাধান নেই: আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম