পররাষ্ট্র সচিবের সঙ্গে দেখা হলো না ডাচ রাষ্ট্রদূতের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০২২, ২২:০৫আপডেট : ০৪ জুলাই ২০২২, ২২:৩১

জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে রোহিঙ্গা সংক্রান্ত একটি রেজুলেশন নিয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আলোচনার জন্য কানাডার রাষ্ট্রদূত লিলি নিকলস সময় চান। সময় ঠিক হয় সোমবার (৪ জুলাই) বিকাল চারটা। বৈঠকের ঠিক আগে কানাডিয়ান দূতাবাস থেকে জানানো হয়, লিলি নিকলসের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান ভ্যান লিওয়েনও আছেন। পররাষ্ট্র সচিব সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন শুধু কানাডার রাষ্ট্রদূতকে তার রুমে পাঠানোর জন্য।

বৈঠকটি আধঘণ্টা পর শুরু হয়। বৈঠক শেষে পররাষ্ট্র সচিব নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করতে চাইলে জানা যায়, ততক্ষণে রাষ্ট্রদূত লিওয়েন মন্ত্রণালয় ত্যাগ করেছেন।

এ বিষয়ে এক কর্মকর্তা বলেন, ‘পররাষ্ট্র সচিবের সঙ্গে শুধু কানাডার রাষ্ট্রদূতের অ্যাপয়েন্টমেন্ট ছিল। কিন্তু রাষ্ট্রদূতদের গাড়ি যখন প্রায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে গেছে তখন আমাদের ডাচ রাষ্ট্রদূতের বিষয়টি জানানো হয়। বিষয়টি আমাদের অপ্রস্তুত করে।’

তিনি আরও বলেন, কোনও রাষ্ট্রদূত বা কূটনীতিক ইচ্ছা করলেই পররাষ্ট্র সচিব বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে পারেন না। আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করতে হয়।

দুই রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েটিং রুমে অপেক্ষমাণ থাকা অবস্থায় একাধিকবার দেখা করার অনুরোধ করলেও পররাষ্ট্র সচিব একসঙ্গে দেখা করতে রাজি হননি বলে জানান ওই কর্মকর্তা।

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র সচিব ঘটনার সত্যতা স্বীকার করেন।

/এসএসজেড/এফএ/এমওএফ/
সম্পর্কিত
বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্র সচিব
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বৈঠকে যা আলোচনা হলো
বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম